আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং ভারতের, হার্দিকের দলে ৩ পরিবর্তন

ডাবলিনের মালাহাইডের দ্য ভিলেজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ নিশ্চিত করার লক্ষ্যে খেলতে নামছে ভারত। দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকেও টস জিতলেন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। টস জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বৃষ্টির কারণে প্রথম ম্য়াচ ১২ ওভারের হয়েছিল। আজ মালাহাইডের আবহাওয়া ভালো, আকাশ পরিষ্কার।

দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং ভারতের

ভারতীয় দলে তিনটি পরিবর্তন। চোটের কারণে খেলতে পারছেন না ঋতুরাজ গায়কোয়াড়, তাঁর জায়গায় খেলছেন সঞ্জু স্যামসন। হর্ষল প্যাটেল প্রথম একাদশে এসেছেন আবেশ খানের জায়গায়। যুজবেন্দ্র চাহালের জায়গায় দেখে নেওয়া হচ্ছে রবি বিষ্ণোইকে। ভারত আগের ম্যাচে মেঘলা আবহাওয়ায় টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আজ যা আবহাওয়া তাতে পুরো ২০ ওভার খেলা হবে বলেই মনে করা হচ্ছে। হার্দিক আজকের পরিস্থিতি বিচার করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি ম্যাচেই টস হেরেছিলেন। হার্দিক দেশের টি ২০ অধিনায়ক হওয়ার পর টস জিতলে দুটি ম্যাচেই। এমনকী অধিনায়ক হিসেবে প্রথমবার নেমেই হোয়াইটওয়াশ নিশ্চিত করে ভারতকে সিরিজ জেতাতে হার্দিকের অসুবিধা হওয়ার কথা নয়।

ঋতুরাজ গায়কোয়াড় কাফ নিগলের কারণে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট করতে পারেননি। আজও খেলতে পারছেন না। সঞ্জু স্যামসন খেলছেন বলে হার্দিক জানাতেই গোটা স্টেডিয়ামে হর্ষোধ্বনি শোনা যায়। হর্ষল দলে এসেছেন। আগের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেও চাহালকে আজ একাদশে রাখা হয়নি। রবি বিষ্ণোইয়ের সামনে সুযোগের সদ্ব্যবহার করার হাতছানি রয়েছে। আয়ারল্যান্ড দলে কোনও পরিবর্তন নেই। ভারতের বিরুদ্ধে সেরা লড়াই উপহার দেওয়ার প্রত্যয় শোনা গিয়েছে অধিনায়ক অ্যান্ডি বালবির্নির গলায়। ক্রেগ ইয়ং আজ দেশের হয়ে ৫০তম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি খেলছেন।

আয়ারল্যান্ডকে ভারত চারটি সাক্ষাতে চারবারই হারিয়েছে। ২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে প্রথমবার আইরিশদের হারায় মেন ইন ব্লু। ২০১৮ সালে আয়ারল্যান্ড সফরে গিয়েও দুটি ম্যাচই জিতেছিল ভারত। এবার তারই পুনরাবৃত্তি ঘটানো লক্ষ্য হার্দিকদের।

ভারত- ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই

আারল্যান্ড- পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, ক্রেগ ইয়ং, জশ লিটল, কনর অলফার্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+