দক্ষিণ আফ্রিকা সফরে শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং ভারতের, দুই দলের প্রথম একাদশে কারা?

সেঞ্চুরিয়নে ঐতিহাসিক টেস্ট জিতে ভারত দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল। কিন্তু জোহানেসবার্গ ও কেপ টাউনে পরাস্ত হয়ে প্রোটিয়াদের দেশে প্রথমবার টেস্ট সিরিজ জয় অধরাই থাকে ভারতের। পার্লে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচে পরাজিত হওয়ায় লোকেশ রাহুলের দল আজ চলতি সফরের শেষ ম্যাচে কেপ টাউনে নামছে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর লক্ষ্যে।

টস জিতে ফিল্ডিং

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কেপ টাউনের নিউল্যান্ডসে শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৮ সালে ভারত দক্ষিণ আফ্রিকাকে এখানে ১২৪ রানে হারিয়েছিল। তারপর তিনটি ম্যাচের দুটিতেই রান তাড়া করে সাত উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৪১ রানে। ভারত সম্ভবত সেই পরিসংখ্যান মাথায় রেখেই আজ টস জিতে ফিল্ডিং নিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জয়ের লক্ষ্যে

লোকেশ রাহুল টস জেতার পর বলেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে। শুরুর দিকে কয়েকটি উইকেট তুলে নেওয়াই লক্ষ্য। আমরা ফলাফলের কথা না ভেবে প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিই। দলগতভাবে সব সময় উন্নতির ধারা বজায় রাখতে ক্রিকেটাররাও নিজেদের মোটিভেট করে থাকেন। প্রত্যেকেই পেশাদার, সিরিজ হেরে গেলেও দলের এনার্জি একইরকম রয়েছে। আশা করি, আজ শুরু থেকে ভালো বোলিং করতে পারব। আগের ম্যাচের কথা মাথায় রাখছি, আজ নতুন ম্যাচে নতুন সুযোগ। নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়েই নামছি। দলে চারটি পরিবর্তনের কথা জানালেও দীপক চাহারের নাম ভুলে গিয়েছিলেন রাহুল। তেম্বা বাভুমা জানিয়েছেন, পেটের গোলমালের জেরে ওয়েইন পারনেলকে খেলানো যাচ্ছে না। জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে ৩০০-র বেশি রান তোলার পরিকল্পনা প্রোটিয়াদের।

প্রমাণের সুযোগ

ঋতুরাজ গায়কোয়াড়ের অভিষেক হতে পারে বলে জল্পনা থাকলেও তা হলো না। শিখর ধাওয়ান আরও একটি সুযোগ পাচ্ছেন। হাল্কা চোটের কথা রাহুল বললেও ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন পারফরম্যান্সের কারণেই বাদ পড়লেন বলে মনে করা হচ্ছে। ভরসা দিতে ব্যর্থ হয়েছেন ভেঙ্কটেশ আইয়ারও। ব্যাটিং ভালো করেছেন শার্দুল ঠাকুর, কিন্তু বোলিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। যে চারজন আজ সুযোগ পেলেন একদিনের বিশ্বকাপের দলে নিজেদের দাবি জোরালো করার জন্য নিশ্চিতভাবেই তাঁরা নিজেদের মেলে ধরতে চাইবেন।

দুই দলেই পরিবর্তন

দুই দলেই পরিবর্তন

ভারতের প্রথম একাদশ চারটি পরিবর্তন হয়েছে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার। দলে এসেছেন সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ ও দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা দলে একটিই পরিবর্তন হয়েছে। তাবরেজ শামসির জায়গায় খেলছেন ডোয়েইন প্রিটোরিয়াস।

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জয়ন্ত যাদব, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, এইডেন মার্করাম, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, ডোয়েইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, লুঙ্গি এনগিডি।

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+