পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিইয়ে রাখার লড়াইয়ে টস জিতে ব্যাটিং ভারতের, দুই দলের প্রথম একাদশে কারা?

আজ পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং নিল ভারত । তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে যাওয়ায় আজকের ম্যাচ ভারতের কাছে ডু-র-ডাই। ২০১৩ সালের পর থেকে পার্লে একদিনের আন্তর্জাতিকে হারেনি দক্ষিণ আফ্রিকা। ভারত ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে ৫-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরেছিল। টেস্ট সিরিজে হারার পর এবার একদিনের সিরিজ জিইয়ে রাখতে আজ জিততে মরিয়া লোকেশ রাহুলের দল।

ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী রাহুল

পার্লে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক যে পিচে খেলা হয়েছিল এদিনের ম্যাচটিও সেই উইকেটেই হচ্ছে। টস জিতে ব্যাটিং নেওয়ার সেটিই কারণ বলে উল্লেখ করেছেন লোকেশ রাহুল। প্রথম ম্যাচে রাহুল টস হেরেছিলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৯৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে জিততেও পারেনি তাঁর দল। রাহুল আজ বলেন, প্রথমে ব্যাট করে বড় রান তোলাই আমাদের লক্ষ্য। আশা করছি, যে উইকেট পরের দিকে মন্থর হবে। প্রথম ম্যাচে খুব বেশি ভুল না করলেও হারতে হয়েছিল। ব্যাট হোক বা বোলিংয়ের সময় মাঝের ওভারগুলিতে প্রত্যাশিতভাবে আমরা খেলতে পারিনি। বোলিংয়ের সময় যেমন উইকেট তুলতে পারিনি, তেমনই ব্যাটিংয়ের সময় বড় পার্টনারশিপ গড়াও সম্ভব হয়নি। বিরাট ও শিখর ভালো ব্যাট করে জয়ের আশা জাগিয়েছিলেন। আরেকটা বড় পার্টনারশিপ হলেই সফলভাবে লক্ষ্যপূরণ করা যেত। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। ব্যাটাররাও উপলব্ধি করেছেন কোথায় ভুল হয়েছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করছেন।

আত্নবিশ্বাসী শিখর

আত্নবিশ্বাসী শিখর

আগের ম্যাচ থেকে প্রাপ্ত শিক্ষা থেকেই এই ম্যাচের রণকৌশল সাজানো হচ্ছে বলে জানিয়েছেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। কামব্যাক ম্যাচে দলের হয়ে সর্বাধিক রান করা শিখর ধাওয়ান বলেন, ৫-৬ মাস বাদে দলে ফিরে রান পাওয়া আত্মবিশ্বাস জুগিয়েছে। পার্লের উইকেট অনেকটা এশিয়ার উইকেটের মতো। বেশি বাউন্স নেই, স্পিনাররাও সাহায্য পাচ্ছেন। হঠাৎ করে কিছু বল ঘুরছিল। তাই বড় পার্টনারশিপ গড়়ার পরিকল্পনা ছিল। নতুনদের পক্ষে খেলা সহজ ছিল না। বোলিংয়ের সময় প্রথম দিকে আমরা উইকেট তুলে নিতে পারলেও মাঝের ওভারগুলিতে পারিনি। প্রথম ম্যাচের বিভিন্ন দিক বিশ্লেষণ করেই আমরা আজকের ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে চাইছি। আজও বড় পার্টনারশিপ গড়াই লক্ষ্য।

আজই সিরিজের ফয়সালা?

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা বলেছেন, প্রথম ম্যাচে যেটুকুও খামতি ছিল তা পুষিয়ে নিয়ে আজই সিরিজ জিতে নেওয়া আমাদের লক্ষ্য। টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন বাভুমা। ভারতীয় দলে কোনও পরিবর্তন আনা হয়নি। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের আগে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য মার্কো জানসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে খেলছেন সিসান্ডা মাগালা। এ ছাড়া প্রোটিয়াদের দলে আর কোনও পরিবর্তন হয়নি।

দুই দল

দুই দল

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল


দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, কেশব মহারাজ, সিসান্ডা মাগালা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি

(ছবি- বিসিসিআই টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+