ইডেনে টি ২০ আন্তর্জাতিকে অপ্রতিরোধ্য ভারত! বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নামা ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করেন রোহিতরা
ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে বুধবার থেকে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি ২০ সিরিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি হবে তিনটি ম্যাচ। ইতিমধ্যেই টি ২০ সিরিজের মহড়া শুরু করে দিয়েছে রোহিত শর্মা ও কায়রন পোলার্ডের দল। ভারতের কাছে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হলেও দেশের মাটিতে টি ২০ সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে ভারতে এসেছিল ক্যারিবিয়ান শিবির। ফলে নতুন লড়াই জমজমাট হতেই পারে।

মরিয়া ওয়েস্ট ইন্ডিজ
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ খেতাব এই ইডেনেই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় এসেছিল ৪ উইকেটে। ফলে টি ২০ আন্তর্জাতিকে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা তাই মরণ-কামড় দিয়ে কিছুটা মানরক্ষা করতে মরিয়া থাকবে। আবার টি ২০ বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছিল রোহিত শর্মার ভারত। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের জন্য দল গঠনের প্রক্রিয়া সঠিক ট্র্যাকে রাখতে ভারত সেই সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে।

অপ্রতিরোধ্য ভারত
এখনও অবধি ইডেন গার্ডেন্সে ভারতের পাঁচটি টি ২০ আন্তর্জাতিক পড়েছিল। তার মধ্যে ২০১৫ সালের ৮ অক্টোবর বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে একটিও বল হয়নি, ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। ২০১১ সালের ২৯ অক্টোবর ভারত প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলে ইডেনে, ইংল্যান্ডকে পরাস্ত করেছিল ৬ উইকেটে। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছিল ৬ উইকেটে। ২০১৮ সালের ৪ নভেম্বর ভারত তখনকার টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ৫ উইকেটে। এরপর গত ২১ নভেম্বর নিউজিল্যান্ডকে ভারত পরাস্ত করে সিরিজ জয় সম্পূর্ণ করে এই ইডেনে। ৭৩ রানে গত টি ২০ বিশ্বকাপের ফাইনালিস্টদের হারিয়েছিলেন রোহিতরা।

বিরাটের দিকে নজর
২০১৯ সালের নভেম্বরে ইডেনেই শেষবার আন্তর্জাতিক শতরান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। টি ২০ আন্তর্জাতিকে ইডেনে সর্বাধিক রানের নিরিখে প্রথম পাঁচে রয়েছেন দুই ভারতীয়, চারে রোহিত শর্মা ও পাঁচে বিরাট কোহলি। তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলে রোহিত ইডেনে করেছেন ৭২ রান, সর্বাধিক ৫৬। বিরাট কোহলি ২টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন ইডেনে। রান করেছেন ৭০, সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে করা অপরাজিত ৫৫, যা তাঁকে দিয়েছিল ম্যাচের সেরার পুরস্কার।

শেষ সাক্ষাতে
ইডেনে শেষ সাক্ষাতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, খেলেননি বিরাট। ক্যারিবিয়ানরা তোলে ৮ উইকেটে ১০৯, ম্যাচের সেরা কুলদীপ যাদব ১৩ রানে নিয়েছিলেন ৩ উইকেট। জবাবে ভারত ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ৫ উইকেট হারিয়ে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications