India vs Pakistan: ক্রিকেট, ফুটবল থেকে হকি, মাস জুড়ে শুধুই পাক বধ ভারতের
ক্রিকেট, ফুটবল, হকি হোক বা স্কোয়াশ ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। বিগত এক মাস ধরে সব খেলাতেই চির প্রতিপক্ষ দেশকে টেক্কা দিয়েছে ভারত। সেটা ক্রিকেট ফুটবল হোক বা হকি। এশিয়ান গেমস হোক বা বিশ্বকাপ, ভারত পাকিস্তান ম্যাচ মানেই টিম ইন্ডিয়ার আধিপত্য এবং জয়।
বিগত এক মাসে সব খেলাতেই চির প্রতিদ্বন্দ্বী দেশকে হারিয়ে জয় পেয়েছে ভারত। সেই তথ্যই আরও একবার তুলে ধরা হল মোতেরার মহারণে ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার পর।

এবার নজর রাখা যাক স্কোয়াশের দিকে। এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে ভারতী। পুরুষ দল। ফাইনালে ২-১ ফলাফলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। পিছিয়ে থেকেও ফাইনালে দুরন্ত জয় পায় ভারতীয় দল।
প্রথম গেমে পাকিস্তানের বিরুদ্ধে ১-০ পিছিয়ে থাকার পর, পুরুষদের স্কোয়াশ ফাইনালে সমতা ফেরান ভারতের সৌরভ ঘোষাল। ফাইনালের দ্বিতীয় গেমে মহম্মদ অসীম খানকে ১১-৫, ১১-১, ১১-৩ ব্যবধানে হারান সৌরভ। তৃতীয় গেমে জয় পেয়ে সোনা নিশ্চিত করে ভারত। ম্যাচের নায়ক বাংলার সৌরভ ঘোষাল।

এবার নজর রাখা যাক ফুটবল মাঠের দিকে। নেপালে অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। ফাইনাল ম্যাচে ৩-০ ফলে জয় পায় ভারতীয় দল।












Click it and Unblock the Notifications