চলতি বিশ্বকাপে ভারতকে তাদের পছন্দের পিচে খেলার সুবিধা দিচ্ছে আইসিসি, তোপ সরফরাজ নওয়াজের

করাচি, ২ মার্চ : চলতি বিশ্বকাপে ভারতকে পছন্দের পিচে খেলতে দেওয়া হচ্ছে বলে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে তোপ দাগলেন প্রাক্তন পাকিস্তানি পেস বোলার সরফরাজ নওয়াজ।

সরফরাজের অভিযোগ, ভারতের সুবিধা হবে এমন পিচেই ধোনিদের খেলতে দেওয়া হচ্ছে। একটি টেলিভিশন শো-য়ে সরফরাজ বলেন, "লক্ষ্য করলে দেখা যাবে ভারত এ পর্যন্ত বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলেছে তার সবকটিই ভারতীয় দলের সহায়ক পিচ।"

চলতি বিশ্বকাপে ভারতকে তাদের পছন্দের পিচে খেলার সুবিধা দিচ্ছে আইসিসি, তোপ সরফরাজ নওয়াজের


সরফরাজ আরও বলেন, "ভারতকে তাঁদের পছন্দের পিচে খেলতে দেওয়া হচ্ছে। অথচ পাকিস্তানকে এমন পিচে ম্যাচ দেওয়া হচ্ছে যেখানে খেলা অতো সহজ নয়।"

গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতে পাকিস্তান। এ বিষয়ে মিসবাদের পাশে দাঁড়িয়ে সরফরাজের বক্তব্য, যে পিচে পাকিস্তানকে খেলতে হয়েছিল তাতে দুই ধরনের পেস ও বাউন্স ছিল যাতে একাবারেই স্বচ্ছ্বন্দ নয় পাকিস্তানি খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে আইসিসি-র সঙ্গে পাক বোর্ডের কথা বলা উচিত এবং ভারতের প্রতি যেভাবে পক্ষপাতিত্ব করা হচ্ছে তার বিরুদ্ধে আইসিসি-র কাছে পাক বোর্ডের প্রতিবাদ জানানো উচিত।

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজ খেলে ভারত। সেখানে ভালো ফল না করে হঠাৎ করে বিশ্বকাপে ভারতের ভালো খেলা নিয়েও বক্রোক্তি করেন প্রাক্তন এই বিতর্কিত পাক পেস বোলার।

সরফরাজ নওয়াজ পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট ও ৪৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে এসেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+