ধোনির উত্তরসূরির স্লেজিং দেখে অবাক ভারতীয় ক্রিকেটদুনিয়া

ভারতীয় ক্রিকেটে তাঁকে ধোনির উত্তরসূরি ধরা হয়। ধোনির রাজ্য ঝাড়খণ্ড থেকে ক্রিকেটে উত্থান ইশান কিষাণের। দলীপ ট্রফিতে সেই ইশানের স্লেজিং এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় ক্রিকেটে তাঁকে ধোনির উত্তরসূরি ধরা হয়। ধোনির রাজ্য ঝাড়খণ্ড থেকে ক্রিকেটে উত্থান ইশান কিষাণের। দলীপ ট্রফিতে সেই ইশানের স্লেজিং এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।

ধোনির উত্তরসূরির স্লেজিং দেখে অবাক ভারতীয় ক্রিকেটদুনিয়া

এই মুহূর্তে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়া গ্রিনের বিরুদ্ধে দলীপ ট্রফির ফাইনাল খেলছে ইন্ডিয়া রেড। ম্যাচের প্রথম দিনে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। প্রথম দিনে মাত্র ৪৯ ওভারের খেলা হয়েছে। যার মধ্য়ে ৮ উইকেট হারিয়ে ইন্ডিয়া গ্রিন ১৪৭ রান তোলে। ৩২ রানে অপরাজিত থেকে নজর কাড়েন মায়াঙ্ক মারকান্ডে।

প্রথম দিন এই মায়াঙ্ককেই স্লেজিং করেন ইশান কিষাণ। বোর্ডের প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মায়াঙ্ককে ব্যাট করতে দেখে ইশান বলেন,'যতই শট খেলুক। ওর ব্যাট থেকে বল বেরোলে তা বাউন্ডারি পৌঁছাবে না।' এখানেই না থেমে ইশান আরও জোড়েন, 'মনে হচ্ছে ওর ব্যাটিং করার কোনও আগ্রহই নেই!'

এমন স্লেজিং শুনে অবশ্য দমে যাননি মারকান্ডে। ব্যাটেই সব স্লেজিংয়ের জবাব দেন। দ্বিতীয় দিন অর্ধশতরান পূর্ণ করেন মায়াঙ্ক। ইন্ডিয়া গ্রিনের টপ অর্ডার ধরাশায়ী হলে, লড়াই করে ইন্ডিয়া গ্রিনকে সম্মানজনক ২০০ রানের গণ্ডির কাছে পৌঁছে দেন মায়াঙ্ক। আইপিএলে মায়াঙ্কের সঙ্গে একই দলে খেলেন ইশান। তবে দলীপ ট্রফির ফাইনালে দুজনের মজার এই স্লেজিং নেটিজেনদের কিন্তু বেশ মনে ধরেছে।

Stump mic gem: Markande escapes Ishan Kishan’s trap

What happens when two friends are in opposite teams? Ishan Kishan throws the bait but Mayank Markande keeps his calm. A must watch.

Full video here 📹📹https://t.co/7aMTgn14cq #DuleepTrophy
— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+