প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচ জিতেও এই কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কম পয়েন্ট পেল ভারত
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের অভিযান শুরু করেছিল ভারত। ক্যারিবিয়ান সফরে দুই টেস্ট থেকে ৬০ করে কোহলিদের মোট সংগ্রহ ছিল ১২০ পয়েন্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করেছিল ভারত। ক্যারিবিয়ান সফরে দুই টেস্ট থেকে ৬০ করে কোহলিদের মোট সংগ্রহ ছিল ১২০ পয়েন্ট। তুলনায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজ্যাক টেস্ট জিতে ৬০-এর বদলে ৪০ পয়েন্ট পেল ভারত।

২০ পয়েন্ট কম পাওয়ার পিছনে রয়েছে আইসিসি'র নিয়ম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কোনও দল দুই বছরে হোম অ্যাওয়ে মিলিয়ে মোট ৬টি টেস্ট সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে ১২০ পয়েন্টের লড়াই। অর্থাৎ সিরিজে দুটি টেস্ট ম্যাচ হলে, ম্যাচ পিছু ৬০ পয়েন্ট। ক্যারিবিয়ানদের ডেরায় কোহলিরা টেস্ট সিরিজে দুটি ম্যাচ খেলেছিল। সেকারণে তারা ৬০ পয়েন্ট করে মোট ১২০ পয়েন্ট পেয়েছিল।
ঘরের মাঠে সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। যার অর্থ ম্যাচ প্রতি ৪০ পয়েন্ট। সেকারণে ভাইজ্যাক টেস্ট জিতলেও ভারতের ঝুলিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কম পয়েন্ট (৪০পয়েন্ট) জুড়ল।
একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ
১) ৩ ম্যাচ শেষে ভারত ১৬০ পয়েন্ট
২) ২ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে নিউজিল্যান্ড
৩) ২ ম্যাচ শেষে ৬০ পয়েন্টে শ্রীলঙ্কা
৪)৫ ম্যাচ শেষে ৫৬ পয়েন্টে অস্ট্রেলিয়া
৫)৫ ম্যাচ শেষে ৫৬ পয়েন্টে ইংল্যান্ড
৬) ১ ম্যাচ শেষে ০ পয়েন্টে দক্ষিণ আফ্রিকা
৭) ২ ম্যাচ শেষে ০ পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজ












Click it and Unblock the Notifications