ঋদ্ধির অর্ধ শতরানের পরই ইনিংস সমাপ্তির ঘোষণা, নিউজিল্যান্ডকে কত রানের টার্গেট ভারতের
নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৮৪ লানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। চতুর্থ দিনের চা বিরতির পর শেষ ঘণ্টায় ইনিংস ডিক্লেয়ার্ড করে নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে।
নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৮৪ লানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। চতুর্থ দিনের চা বিরতির পর শেষ ঘণ্টায় ইনিংস ডিক্লেয়ার্ড করে নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ঋদ্ধিমান সাহা অর্ধ শতরান পূর্ণ করার পরই ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ভারতের তখন রান ছিল সাত উইকেটে ২৩৪।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের চতুর্থ দিনে ভারত ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ৫১ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। সেখান থেকে ভারতকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার। তিনি এদিন শুধু ভারতকে লড়াইয়ে রাখলেন না, নিজের ব্য়াটিং দক্ষতার পরিচয় দিয়ে অনন্য কীর্তি গড়লেন ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে।
অভিষেক টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে তিনি করলেন ৬৫ রান। চা বিরতির ঠিক আগে তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ভারতের রান ১৬৭ সাত উইকেটে। ভারত এখন পর্যন্ত ২১৭ রানে এগিয়ে। এদিন ব্যাটিং বিপর্যয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহাকে সঙ্গে নিয়ে দুটি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেন শ্রেয়াস আইয়ার। ভারতকে টেস্টে কম্যান্ডিং পজিশনে নিয়ে যান তাঁরা।
২৬ বছর বয়সী শ্রেয়াস আইয়ার রবিবার ইতিহাস রচনা করেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান এবং টেস্ট অভিষেকে অর্ধশতক হাঁকান। শ্রেয়াস আইয়ার এদিন ভারতের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা এবং রবীন্দ্র জাদেজা আউট হয়ে ফিরে যাওয়ার পর বুক চিতিয়ে লড়াই করেন অশ্বিন ও সাহাকে নিয়ে। আইয়ার অশ্বিনের সাথে ৫২ রানের এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সঙ্গে আরও একটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করেন।
আইয়ার ফিরে যাওয়ার পর ঋদ্ধিমান সাহা ও অক্ষর প্যাটেল দলকে এগিয়ে নিয়ে যান ১৬৭ থেকে ২৩৪ রানে পৌঁছনোর পর রাহানে ডিক্লেয়ার্ড করে দেন সেকেন্ড ইনিংসের। ফলে ভারত ২৮৪ রানের লক্ষ্যমাত্রা রাখল নিউজিল্যান্ডের কাছে। ভারতের লক্ষ্য এদিন অন্তত দু-একটা উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে রাখা।
৫১ রানে পাঁচ উইকেট ফেলে দিলেও শ্রেয়াস, অশ্বিন, ঋদ্ধি ও অক্ষরদের সম্মিলিত প্রয়াসে নিউজিল্যান্ড এই ম্যাচে ফিরতে পারল না। নিউজিল্যান্ডের দুই পেসার টিম সাউদি ও জেমিসন তিনটি করে উইকেট নিয়ে ভারতকে পাল্টা দিতে শুরু করেছিলেন। কিন্তু স্পিনারদের ব্যর্থতাই ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ফায়দা তুলতে ব্যর্থ হল এদিন।












Click it and Unblock the Notifications