বিরাটের আরও এক ব্যর্থতার দিনে ভারত ১৪৪/৪, ম্যাচ বাঁচাতে রাহানে-বিহারীর লড়াই

বিরাটের আরও এক ব্যর্থতার দিনে ভারত ১৪৪/৪, ম্যাচ বাঁচাতে রাহানে-বিহারীর লড়াই

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ব্যর্থ হলেন ভারতের তরুণ ওপেনার পৃথ্বী শ এবং চেতেশ্বর পূজারা। মায়াঙ্ক আগরওয়ালের অর্ধশতরানে কিছুটা স্বস্তিতে ভারত। ৪ উইকেট হারানো টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছেন দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। সঙ্গী হনুমা বিহারী।

নিউজিল্যান্ডের ১৮৩ রানের লিড

নিউজিল্যান্ডের ১৮৩ রানের লিড

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ভারতের থেকে ৫১ রানে এগিয়েছিল নিউজিল্যান্ড। ফাস্ট বোলার কেইল জেমিয়েসন (৪৪) ও ট্রেন্ট বোল্টের (৩৮) ঝড়ো ব্যাটিং-র সৌজন্যে তৃতীয় দিনে কিউয়ি টোটালে আরও ১৩২ রান যোগ হয়। ৩৪৮ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। পাঁচ উইকেট নেন চোট সারিয়ে ক্রিকেটে ফেরা ভারতীয় ফাস্ট বোলার ইশান্ত শর্মা। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ভারত।

পরপর ধাক্কা

পরপর ধাক্কা

দ্বিতীয় ইনিংসেও ভারতের শুরুটা ভালো হয়নি। মাত্র ২৭ রনে প্রথম উইকেট হারায় ভারত। ১৪ রান করে সাজঘরে ফিরে যানে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার পৃথ্বী শ। ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি অভিজ্ঞ চেতেশ্বর পূজারাও। ১১ রান করে আউট হওয়ার আগে ৮০ বল খেলেন তিনি। অধিনায়ক বিরাট কোহলির খারাপ ব্যাটিং ফর্ম দ্বিতীয় ইনিংসেও বজায় থাকে। ট্রেন্ট বোল্টের বলে ১৯ রান করে মাঠ ছাড়েন ভিকে। অন্যদিকে হাফ সেঞ্চুরির পর নিজের ও দলের স্কোরে ৮ রান যোগ করে আউট হন ভারতের অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়ালও। ২৫ ও ১৫ রানে অপরাজিত রয়েছেন যথাক্রমে অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারী। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটের বিনিময়ে ১৪৪।

দুর্দান্ত বোল্ট

দুর্দান্ত বোল্ট

চোট সারিয়ে দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ম্যাচ শুরু হওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আউট করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে না পারলও দ্বিতীয় ইনিংসে কথা রাখলেন বোল্ট। বিরাটের উইকেট নেওয়ার পাশাপাশি পৃথ্বী শ এবং চেতেশ্বর পূজারার উইকেটও নিয়েছেন কিউয়ি ফাস্ট বোলার। একটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ টিম সাউদি।

ম্যাচ বাচিঁয়ে জেতার চেষ্টা

ম্যাচ বাচিঁয়ে জেতার চেষ্টা

ওয়েলিংটন টেস্টের এখনও বাকি দুই দিন। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। নিউজিল্যান্ডের থেকে এখনও ৩৯ রানে পিছিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। চতুর্থ দিনে অজিঙ্ক রাহানেদের সামনে বড় দায়িত্ব। ম্যাচ বাঁচানোর পাশাপাশি ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যাওয়াটাই হবে তাঁদের। তবে কাজটা কঠিন, তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+