হারের বেদনাতেও শাস্তির কোপে টিম ইন্ডিয়া, কী এমন করলেন বিরাট কোহলিরা?

হারের বেদনাতেও শাস্তির কোপে টিম ইন্ডিয়া, কী এমন করলেন বিরাট কোহলিরা?

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে চার উইকেটে হেরেছে ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে পাহাড় প্রমাণ ৩৪৭ রান করেও কিউয়ি ব্যাটসম্যানদের আটকে রাখতে ব্যর্থ হন টিম ইন্ডিয়ার বোলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রইলেন বিরাট কোহলিরা। তারই মধ্যে শাস্তির কোপেও পড়তে হল মেন ইন ব্লু-কে। এ যেন হারের ওপর খাঁড়ার ঘা।

হারের বেদনাতেও শাস্তির কোপে টিম ইন্ডিয়া, কী এমন করলেন বিরাট কোহলিরা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির পর ওয়ান ডে-তেও মন্থর ওভার রেটের জন্য জরিমানা দিতে হচ্ছে বিরাট কোহলিদের। এমিরেটস আইসিসি এলিট প্য়ানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতীয় ক্রিকেটাদের ৮০ শতাংশ ম্যাচ ফি-র অঙ্ক কেটে নিয়েছেন। নিউজল্যান্ডের ব্যাটিং-র সময় ফিল্ডিং-এ চার ওভার পিছিয়ে ছিল ভারত। আইসিসি কোড অফ কনডাক্টে ২.২২ আর্টিকালে যা গর্হিত অপরাধ বলে গণ্য করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি অপরাধ কবুল করেছেন। এর জন্য দলের হয়ে শাস্তিও তিনি মাথা পেতে নিয়েছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। প্রথম ক্ষেত্রে ম্যাচ ফি-র ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের। দ্বিতীয় ক্ষেত্রে ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল বিরাট কোহলিদের। লাগাতার একই প্রবণতা চলতে থাকায় অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর দলকে সাবধান করেছে আইসিসি। ভারত অধিনায়ক ভুল সংশোধন করার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+