দ্বিতীয় দিনে দ্রুত ফিরলেন পূজারা-রাহানেরা, লাঞ্চের বিরতিতে স্কোর ৫০৩/৭
তাড়াতাড়ি আউট পূজারা, রাহানে, সেরকম কিছু করতে পারল না ভারত
গলে দ্বিতীয় দিনে ৩ উইকেটে ৩৯৯ রান থেকে ব্যাটিং শুরু করে ভারত। কিন্তু প্রথম দিনে ক্রিজে থাকা পূজারা ও রাহানে কেউই বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। দেড়শো রান করলেও তার চেয়ে খুব বেশি এগোতে পারেননি চেতেশ্বর পূজারা। ২৬৫ বলে ১৫৩ রান করে আউট হয়ে যান তিনি।

এদিকে অজিঙ্ক রাহানেও এদিন নিজের ১২ তম অর্ধশতরান পূরণ করে নেন। ১৩০ বলে ৫৭ রান করেন তিনি। এরপর দ্রুত রান তুলে দলের স্কোরকে পাঁচশোর গন্ডি টপকাতে সাহায্য করেন রবিচন্দ্রন অশ্বিন। ৬০ বলে ৪৭ রান করেন তিনি। বাংলার ঋদ্ধিমান সাহা ১৬ রান করে আউট হন। লাঞ্চের বিরতিতে ৭ উইকেটে ৫০৩ রান করেছে ভারত। পাঁচশোর গন্ডি টপকালেও আরও বড় রান করতে পারত ভারত। অন্তত প্রথম দিনে ভারত যেভাবে খেলছিল তাতে তাই হবে মনে হয়েছিল।
তবে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবিন্দর জাদেজা । আশা করা যায় তাঁদের ব্যাটে আরও একটু ভরসা যোগ্য বড় রান করবে ভারত












Click it and Unblock the Notifications