IND vs NZ: ১২১ রানে শেষ ভারত! দেশে ২৪ বছর পর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, এজাজের ১১ শিকারে কিউয়িদের ইতিহাস

IND vs NZ: মুম্বই টেস্টে চরম লজ্জার সম্মুখীন হলো ভারতীয় দল। ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ইতিহাস গড়ায় অবদান রাখলেন এজাজ প্যাটেল।

ভারতের জেতার জন্য দরকার ছিল ১৪৭ রান। তারকাখচিত ভারতীয় ব্যাটিং লাইন আপ গুটিয়ে গেল ২৯.১ ওভারে মাত্র ১২১ রানেই।

IND vs NZ

ঋষভ পন্থের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়াটা নিশ্চিতভাবেই ম্যাচের ফয়সালা হওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর হলো। কিন্তু চলতি সিরিজে ভারতের ব্যাটিং যেভাবে হতাশ করল বারবার, তাতে হেড কোচ গৌতম গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতের এমন বিপর্যয় বড় চিন্তার বিষয়।

একইসঙ্গে দেশের মাটিতে টানা তৃতীয় টেস্ট হারের সঙ্গে সঙ্গে কঠিন হয়ে গেল ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণও। ভারতের ১২১ রানের মধ্যে ঋষভ পন্থের একারই ৬৪। ৫৭ বলের ইনিংসে রয়েছে ৯টি চার ও একটি ছয়।

এ ছাড়া অধিনায়ক রোহিত শর্মা ১১ ও ওয়াশিংটন সুন্দর ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। যশস্বী জয়সওয়াল ৫, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ খান ১, রবীন্দ্র জাদেজা ৬, রবিচন্দ্রন অশ্বিন ৮, আকাশ দীপ শূন্য রানে আউট হন। মহম্মদ সিরাজ শূন্য রানে অপরাজিত থাকেন।

ভারতের ব্যাটিং রোগ না সারাতেই এই লজ্জার পরাজয়। নিউজিল্যান্ড শিবির গতকালও আশা প্রকাশ করেছিল উইকেটে ব্যাটিং করা যেভাবে কঠিন হচ্ছে তাতে জেতা অসম্ভব নয়। কথায় নয়, তা কাজেও করে দেখাল কিউয়িরা। এজাজ প্যাটেল ১টি মেডেন-সহ ১৪.১ ওভারে ৫৭ রান খরচ করে তুলে নিলেন ৬ উইকেট। ১২ ওভারে ৪২ রান দিয়ে তিন উইকেট গ্লেন ফিলিপসের। একটি উইকেট নেন ম্যাট হেনরি।

ভারতে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল নিউজিল্যান্ড। এবার নিশ্চিত করল ভারতের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ। ২৪ বছর পর ভারতীয় ক্রিকেট সাক্ষী থাকল লজ্জার দিনের। অধিনায়ক হিসেবে নিজের শহরে প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া রোহিতের কাছেও এই হার হয়ে থাকল চরম লজ্জার।

প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর এজাজ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিলেন। এজাজের জন্ম মুম্বইয়ে। ফলে জন্মস্থানে তিনি ফের কামাল দেখালেন। ওয়াংখেড়েতে ২ টেস্টের ৪ ইনিংসে তিনবার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন। একবার নেন চার উইকেট। ২০২১ সালে ১০ উইকেট নিয়েছিলেন ইনিংসে।

ওয়াংখেড়েতে এজাজের মোট উইকেট হলো ২ টেস্টে ২৫। টপকে গেলেন হরভজন সিংয়ের ২৫ উইকেট দখলের কীর্তি। এই স্টেডিয়ামে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় চারে উঠে এলেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত এই স্পিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+