বৃষ্টির চোখ রাঙনি উড়িয়ে সিরিজে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে কোহলির ভারত

চেন্নাইতে প্রথম ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হলেও ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে এগিয়ে গেছে ভারত। এই অবস্থায় ইডেনের বৃষ্টি হিরো না ভিলেন হয় সেটাই দেখার

বৃষ্টি আর পিছু ছাড়ছে না টিম ইন্ডিয়ার। চেন্নাইয়ের বৃষ্টি পিছু ধাওয়া করে এসেছে ইডেনেও। সোমবার দিন ভারতীয় দল কলকাতায় পা রাখার পর থেকেই নিয়ম করে বৃষ্টি হয়েই চলেছে। মঙ্গলবার বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বিরাটরা। এদিনও মূল মাঠে পা রাখতেই পারলেন না বিরাটরা।

বৃষ্টির চোখ রাঙনি উড়িয়ে সিরিজে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে কোহলির ভারত

ইডেনের মাঠে সামনের অংশ ফুটবল নিয়েই অনুশীলন সারলেন ধোনি-কোহলিরা। গোটা ইডেনের মাঠই ঢাকা রয়েছে গ্রাউন্ড কভারের তলায়। তবে বৃষ্টি হোক বা না হোক তা নিয়ে মাথা ঘামাতে নারাজ টিম ইন্ডিয়া। তাদের ফোকাসে শুধুই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জয়ের ভাবনা।

While #TeamIndia could not train at the Eden Gardens due to rain, the boys had a fun footy session ahead of the 2nd @Paytm ODI #INDvAUS pic.twitter.com/MMFhyiVEay
— BCCI (@BCCI) September 20, 2017

চেন্নাইতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতে সিরিজের প্রথম ম্যাচে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। তবে প্রথম ম্যাচে ভারতীয় টপ অর্ডার ফ্লপ, এমনকি রান পাননি ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ফলে এঁরা সকলেই নিজেদের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো পারফরম্যান্স করে দেখাতে বদ্ধপরিকর সকলেই।

তবে টিম ইন্ডিয়ার জন্য আশার বিষয় দুই স্পিনার যজুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের বল বুঝতে বেশ খারাপ হাল হয়েছে অস্ট্রেলিয়ার। ইডেনে পিচে খুব বেশি ঘূর্ণি না কাজ করলেও এই বোলাররা কার্যকারী বল করতে পারবেন আশাবাদী থিঙ্কট্যাঙ্ক। অন্যদিকে ইডেনে নতুন বাউন্সি পিচ করা হলেও বৃষ্টির ঠেলায় তাঁর বাউন্স যে কাজ করবে না বুঝতে পারছেন না সকলেই সেক্ষেত্রে লো স্লো উইকেটের জন্যই মানসিক প্রস্তুতি নিয়েছেন।

এদিকে কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেরা উৎসব দুর্গাপুজো। তারমধ্যে ক্রিকেট যজ্ঞে নিরাপত্তা বজায় রাখার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে কলকাতা পুলিশও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+