বৃষ্টির চোখ রাঙানি উড়িয়ে সিরিজ প্যাক আপ করাই লক্ষ্য কোহলি এন্ড কোংয়ের
চেন্নাই,ইডেনের পর ইন্দোরেও ভারতকে তাড়া করছে বৃষ্টি। সিরিজ জয়ে মেঘ বাধা হবে না তো এটাই প্রশ্ন সমর্থকদের।
ভারতের পিছু ছাড়ছে না বৃষ্টির চোখ রাঙানি। একটা ভ্যেনু থেকে আরেকটা ভ্যেনুতে ভারতীয় দল পৌঁছনোর আগে থেকে পৌঁছে যাচ্ছে বৃষ্টি।

চেন্নাই ম্যাচে বৃষ্টি হয়েছিল। ইডেনে লাগাতার দুদিন ধরে বৃষ্টিতে সেভাবে অনুশীলনই করতে পারেনি ভারত-অস্ট্রেলিয়া দুটি দলই। তবে ম্যাচের দিন অবশ্য বরুণদেব সদয় হওয়ায় ৫০ ওভারের খেলা পুরোই খেলা গেছে। ঠিক সেরকভাবেই বৃষ্টি ভারতের আগে থেকেই পৌঁছে গেছে হোলকার স্টেডিয়ামে।

রবিবার ইন্দোরে তৃতীয় ওয়ান ডে-র ভবিষ্যতে যেন সেই মেঘের আনাগোনা। অন্যদিকে নবরাত্রির উৎসবের আনন্দকে দশ গুণ বাড়িয়ে বিরাট কোহালিরা রবিবারেই সিরিজ জিতে নেন তা জানতে আগ্রহী শুধু ইন্দোর নয় গোটা ভারতের ক্রিকেটপ্রেমীরা। তবে ঠিক যেমন কলকাতার ম্যাচের আগেও আশঙ্কা তৈরি হয়েছিল বৃষ্টিতে ম্যাচটাই ভেস্তে যাবে না তো?
শুক্রবার সকালে ইন্দোরে পৌঁছনোর পর অবস্থাটাও একদম এক। গত দশ-বারো দিন ধরে শহরে চলছে মেঘ-বৃষ্টির খেলা। হোলকার স্টেডিয়ামে সাধারণ প্লাস্টিকে ঢাকা মাঠের বাউন্ডারি লাইনের বাইরের দিকের অংশ পুরো নরম। তবে একটাই আশ্বাসের খবর শুক্রবার টিম ঢোকর পর বৃষ্টিতে কিছুটা হলেও যতিচিহ্ন পড়েছে।
অন্যদিকে প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া দলকে সতর্ক করে দিয়েছেন। এমনিতেই সিরিজে ২-০ পিছিয়ে গেছেন তারা। এই অবস্থায় কোহলিকে আর রাগাতে বারণ করেছেন ক্লার্ক। ইডেন ম্যাচ ম্যাথিউ ওয়েডের সঙ্গে সামাণ্য গন্ডগোল হয়েছিল ভারত অধিনায়েকর। অভিজ্ঞ ক্লার্কের টিপস এতে অজি দলের ক্ষতির সম্ভবনাই বেশি। বিরাট রেগে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে উঠে পারফরম্যান্স করতে পারেন। যাতে আখেরে ক্ষতি টিম অস্ট্রেলিয়ারই।












Click it and Unblock the Notifications