World Cups In 2024: আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে পারবেন রোহিত-হরমনপ্রীতরা? নতুন বছরে তিনটি বিশ্বকাপ খেলবে ভারত
World Cups In 2024: আইসিসির কোনও ইভেন্টে ভারত শেষবার চ্যাম্পিয়ন হয়েছে ২০১৩ সালে। ২০২৩ সালে দু-দুবার ফাইনালে উঠেও ট্রফি অধরাই থেকেছে ভারতের কাছে।
সকলেই প্রত্যাশায় সেই দীর্ঘ খরা মিটুক ২০২৪ সালে। নতুন বছরে রয়েছে তিন-তিনটি বিশ্বকাপ। সেদিকেই এবার আলোকপাত করা যাক।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে উঠেও গত বছর হারতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। আবার মহিলাদের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারত সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরে গিয়েছিল সেমিফাইনালে। গত বছর মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ খেতাব অবশ্য জিতেছে শেফালি ভার্মার ভারত।
ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অবশ্য ভারতীয় দলের দাপট রয়েছে। ২০২২ সালে শেষবার ভারত এই বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। কিন্তু তা সরে গিয়েছে দক্ষিণ আফ্রিকায়। সম্প্রতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। তবুও উদয় সাহারানের নেতৃত্বাধীন দলকে ঘিরে ভালোরকম প্রত্যাশাই রয়েছে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত এবার নামবে খেতাব দখলে রাখার লড়াইয়ে। এ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র। আইপিএলের পর জুনে হবে টি২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র হবে বিশ্বকাপের ম্য়াচগুলি। ভারতকে কে নেতৃত্ব দেবেন তা এখনও স্পষ্ট নয়।
মনে করা হচ্ছে, রোহিত শর্মাই টি২০ বিশ্বকাপে ক্যাপ্টেন্সি করবেন। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে টি২০ বিশ্বকাপে দলে রাখার পক্ষে সওয়াল করছেন অনেকেই। যদিও স্পষ্ট আভাস কিছু মেলেনি। টি২০ বিশ্বকাপের আগে ভারত চলতি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলবে। টি২০ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ হবে আইপিএলের পারফরম্যান্স।
সাদা বলের ক্রিকেটে এখনও বিশ্বকাপ জেতেনে ভারতের মহিলা সিনিয়র দল। চলতি বছর মহিলাদের টি২০ বিশ্বকাপ রয়েছে। ভারতের সম্ভাবনা এই কারণেই ভালো, তার কারণ এই বিশ্বকাপ হবে বাংলাদেশে। ২০২০ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারতের প্রমীলা বাহিনী।
গত কয়েক বছরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ধারাবাহিকতা দেখালেও অনেক ক্ষেত্রে সেই হার্ডলস টপকাতে পারেনি। এবার ইতিহাস গড়তে পারবে কিনা সেদিকে সকলের নজর থাকবে। তবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বা এশিয়া কাপের সাফল্য ক্রিকেটপ্রেমীদের আশান্বিত করছে। সবমিলিয়ে ভারতের সিনিয়র ও মহিলা পুরুষ ক্রিকেট দল বিশ্বকাপ তথা আইসিসি ট্রফি জয়ের খরা মেটাতে পারবে কিনা সেটাতেই আপাতত সকলের ফোকাস।












Click it and Unblock the Notifications