T20 World Cup 2024: ২০০৭ ফেরাতে মরিয়া রোহিতরা! ১৯৮৩-র পর কোন কোন আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ফাইনালে আর কিছুক্ষণ পরেই ভারত খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে।

ভারত কখনও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ জেতেনি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। আবার ওই বছরেই ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে।

T20 World Cup 2024

২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। তারপর থেকে ভারত বেশ কয়েকবার আইসিসি ইভেন্টের ফাইনালে পৌঁছলেও অধরা থেকেছে ট্রফি। রোহিত শর্মার দল সেই খরা কাটাতে পারে কিনা তা স্পষ্ট হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

১৯৮৩ সালে কপিল দেবের ভারত বিশ্বকাপ জিতেছিল। তারপর আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ১৯ বছর পর, ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে শ্রীলঙ্কা ও ভারতকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

এর পাঁচ বছর পরেই ধোনির নেতৃত্বে প্রথম টি২০ বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হয় ভারত। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। ২০১১ সালে ধোনির নেতৃত্বেই ভারত ৫০ ওভারের বিশ্বকাপ জেতে, পরাস্ত হয়েছিল শ্রীলঙ্কা। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জেতে ভারত।

ফলে কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনি ছাড়া ভারতের কোনও অধিনায়ক আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করাতে পারেননি দলকে। ধোনি টি২০, ৫০ ওভারের বিশ্বকাপের পাশাপাশি জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর ও আত্মবিশ্বাসী রোহিত শর্মা। চলতি টি২০ বিশ্বকাপ ও আগের ২টি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলেছে রোহিতের ভারত। শেষ ২ বার খেতাব আসেনি। এবার চাকা উল্টোদিকে ঘোরাতে চাইছে মেন ইন ব্লু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+