ইন্দোর টেস্টে ভারতের একাদশে থাকছে কোন চমক? এক ঢিলে দুই পাখি মারতে চান রোহিতরা
কাল থেকে ইন্দোরে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। ভারতীয় একাদশে রদবদলের সম্ভাবনা। দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জয় পয়া হোলকার স্টেডিয়ামে নিশ্চিত করতে চাইছে ভারত।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দুটি টেস্টের দুটিতেই বড় জয় পেয়েছে ভারত। সেই ধারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বজায় রাখতে পারলে এক ঢিলে দুই পাখি মারতে পারবে রোহিত শর্মার দল। এতে দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জয় যেমন নিশ্চিত হবে, তেমনই পাকা হয়ে যাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার বিষয়টি।

টানা ১৬টি সিরিজ জয়ের হাতছানি
২০১৫ সাল থেকে ভারত দেশের মাটিতে টানা টেস্ট সিরিজ জিতে আসছে। এই সময় থেকে আজ পর্যন্ত দেশের মাটিতে ভারত একবারই অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে, ২০১৭ সালে চার টেস্টের সিরিজে ২-১ জয় এসেছিল ২-১ ব্যবধানে। ইতিমধ্যেই ভারত এগিয়ে রয়েছে ২-০ ব্যবধানে। ইন্দোর টেস্ট জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে। নয়তো আমেদাবাদেও সিরিজ জেতার হাতছানি থাকবে ভারতের সামনে। দেশের মাটিতে ১৬টি টানা টেস্ট সিরিজ জিতলেও ভারত পেয়ে যাবে ওভালের টিকিট। টানা দ্বিতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ থাকবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সমীকরণ
এখনও যা গতিপ্রকৃতি তাতে অস্ট্রেলিয়া ও ভারতেরই ফাইনাল খেলার সম্ভাবনা। ভারতকে যে কোনও মূল্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততেই হবে। অজিরা ০-৪ ব্যবধানে হারলে এবং শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে নিউজিল্যান্ডে সিরিজ জিতলে তবেই অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা হবে না। অজিদের তাই অন্তত একটি ড্র দরকার। ভারতও চাইবে সিরিজ জিতে ফাইনাল নিশ্চিত করতে। কেন না, বাকি দুটি টেস্ট ড্র হলে এবং শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ড সফরে গিয়ে ২-০ ব্যবধানে জেতে তাহলে রোহিতদের হাত কামড়ানো ছাড়া উপায় থাকবে না।

রাহুলের জায়গায় গিল?
সে কারণেই ভারত কোনও ঝুঁকি নিচ্ছে না। নাগপুর ও দিল্লির সঙ্গে ইন্দোরের উইকেটের কোনও পার্থক্য চোখে পড়ছে না। পিচের মাঝখানে হাল্কা ঘাস, বাকি দুই প্রান্তই ন্যাড়া। অর্থাৎ স্পিনাররা যে এখানেও দাপট দেখাবেন তা নিয়ে কারও সংশয় নেই। টপ অর্ডারের চেয়ে বড় রান প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। ইন্দোরে বাউন্ডারি বড় নয়। ফলে ব্যাটারদের সামনে বড় রান করার সুযোগ থাকবে। ভারতের একাদশে শুভমান গিলের আসার প্রবল সম্ভাবনা। সেক্ষেত্রে বাইরে থাকতে হবে লোকেশ রাহুলকে।

বাড়ানো হতে স্পিনারের সংখ্যা
ভারত স্পিনারের সঙ্গে বাড়িয়েও নামতে পারে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে কুলদীপ যাদবকে। মহম্মদ সিরাজকে সেক্ষেত্রে বাইরে রাখা হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল বা শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শ্রীকার ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ বা কুলদীপ যাদব।
— BCCI (@BCCI) February 28, 2023












Click it and Unblock the Notifications