ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাটের টস-ভাগ্য আঁতকে ওঠার মতো!

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাটের টস-ভাগ্য আঁতকে ওঠার মতো!

চেন্নাইয়ের চিপকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড (India-England Test) প্রথম টেস্ট। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি জো রুটের (Joe Root) দল। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করছেন দুই ওপেনার ডমিনিক সিবলে ও ররি বার্নস। তবে ম্যাচে জসপ্রীত বুমরার প্রথম বলেই বার্নসের সাজঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও ঝাঁপিয়ে পড়েও বল তালুবন্দি করতে পারেননি উইকেটকিপার ঋষভ পন্থ। ২০১৮ সালে কেপটাউনে অভিষেকের পর এই প্রথম দেশের মাটিতে টেস্ট খেলছেন বুমরা। উইকেটের সজীব ভাব অবশ্য এই প্রতিবেদন লেখা অবধি কাজে লাগাতে পারেননি ভারতীয় বোলাররা। এমনকী ম্যাচের অষ্টম ওভারেই বল করতে এসে ব্রেক থ্রু দিতে পারেননি অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টস হারার পর বিরাট কোহলি নিজেও বলেছেন, এই উইকেটে প্রথমে ব্যাটিং নিতেন তিনিও।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরাটের টস-ভাগ্য আঁতকে ওঠার মতো!

অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)-র টস-ভাগ্য আঁতকে ওঠার মতো। এই নিয়ে ১১টি টেস্টে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। ১০ বার টস হেরেছেন। ২০১৬-১৭ মরশুমে ভারত সফরে এসেছিল ইংল্যান্ড। সেই ৫ টেস্টের সিরিজ ভারত জেতে ৪-০ ব্যবধানে। বিশাখাপত্তনম, চণ্ডীগড়, মুম্বই ও চেন্নাইয়ে ভারত জেতে, প্রথম টেস্ট রাজকোটে ড্র হয়েছিল। এরপর ৫ টেস্টের সিরিজ খেলতে ২০১৮ সালে ইংল্যান্ড যায় কোহলির ভারত। বার্মিংহ্যাম ও লন্ডনে প্রথম দুটি টেস্ট ইংল্যান্ড জেতার পর নটিংহ্যামে ভারত জেতে। যদিও সাউদাম্পটন ও লন্ডনে ফের হারের সম্মুখীন হয় কোহলি-বাহিনী, সিরিজ হারতে হয় ১-৪ ব্যবধানে। চিপক টেস্টে বিরাট টস হারলেও ম্যাচের ফল কোনদিকে গড়াবে তা বলার সময় এখনই নয়। তবে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছে তাতে ব্যাটসম্যানরা রান পাবেন বলেই মনে করা হচ্ছে।

হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল। গতকাল অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই শাহবাজ নাদিম ও রাহুল চাহারকে দলে নেওয়া হয়েছে। তাঁরা চেন্নাইয়ে দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে অনুশীলন করছিলেন। নাদিম প্রথম একাদশে রয়েছেন।

এর আগে চেন্নাইয়ে টেস্টে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ৯ বার। ইংল্যান্ড জিতেছে তিনবার। শেষ তিন পারস্পরিক সাক্ষাৎ-সহ পাঁচবার জিতেছে ভারত। একটি টেস্ট ড্র হয়েছিল। ২০১৬ সালে শেষবার চেন্নাই টেস্টে দুই দল মুখোমুখি হয়। করুণ নায়ারের অপরাজিত ৩০৩ রানের সুবাদে ইনিংস ও ৭৫ রানে জেতে ভারত (Indian Cricket Team)। ১৯৮৪-৮৫ মরশুমের পর এই মাঠে টেস্ট জেতেনি ইংল্যান্ড। ভারতে অভিষেক ও ৫০তম টেস্ট খেলার পর ইংল্যান্ড অধিনায়ক জো রুট শততম টেস্ট খেলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+