দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ভারত, কেপ টাউনে দলে পরিবর্তনের সম্ভাবনা

পার্লে প্রথম দুটি একদিনের আন্তর্জাতিকে পরাস্ত হয়েছে ভারত। টেস্টের পর একদিনের সিরিজেও হার। কেপ টাউনে কাল জয় দিয়েই হোয়াইটওয়াশ বাঁচিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করতে মুখিয়ে লোকেশ রাহুলের দল। প্রথম একাদশে কয়েকটি রদবদলের সম্ভাবনা রয়েছে।

ইতিবাচক থেকে লড়াই

ইতিবাচক থেকে লড়াই

সিরিজ হারের মধ্যেও বেশ কিছু পজিটিভের কথা উল্লেখ করেছেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। দ্বিতীয় ম্যাচে তিনি এবং ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি করে বড় পার্টনারশিপ গড়েছেন, তা সত্ত্বেও জয় আসেনি। প্রথম ম্যাচে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির পার্টনারশিপ, শার্দুল ঠাকুরের ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন অশ্বিন। কিন্তু দুটি ম্যাচেই ভারতকে ভুগিয়েছে মিডল অর্ডারের ব্যাটিং আর মাঝের ওভারগুলিতে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে না পারা। ঋষভ পন্থ গতকালের ম্য়াচের পর স্বীকার করতে বাধ্য হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের চেয়ে ভালো বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার তিন স্পিনার তাবরেজ শামসি, কেশব মহারাজ ও এইডেন মার্করাম। ভেঙ্কটেশ আইয়ার প্রথম ম্যাচে বল করেননি, দ্বিতীয় ম্যাচে বল করলেও উইকেট পাননি। পন্থ তা সত্ত্বেও মনে করেন, ভেঙ্কটেশ আইয়ার সাদা বলে ভালো বোলিং করতে পারেন।

পন্থকে খোঁচা শামসির

ঋষভ পন্থ গতকাল কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক শতরান মাঠে ফেলে এসেছেন উচ্চাকাঙ্ক্ষী শট খেলতে গিয়ে। শামসির বল মিড অন দিয়ে ওড়াতে গিয়ে মার্করামের হাতে ধরা পড়েন, শতরান থেরে ১৫ রান দূরে থামেন। শামসি নিজের টুইটারে পন্থকে খোঁচা দিয়ে সতর্ক করেছেন, সীমা অতিক্রম না করার জন্য! পন্থ নিজে বলছেন, ধৈর্য বজায় রেখে শট বাছাইয়ে সতর্ক থাকতে দল থেকে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছেন। দলের সামগ্রিক ব্যাটিং নিয়েও চিন্তার কিছু নেই বলে দাবি পন্থের। তিনি মনে করেন, গতকাল তিনি ও রাহুল যদি আরও ১৫-২০ রান যোগ করে ফেলতে পারতেন তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। হার থেকে শিক্ষা নিচ্ছে দল। অনেক মাস পর একদিনের সিরিজ খেলতে হচ্ছে বলে মানিয়ে নেওয়ার একটা অসুবিধাতেই বিপর্যয় বলে উল্লেখ করেছেন পন্থ।

দুই দলেই পরিবর্তন

দুই দলেই পরিবর্তন

কাল সিরিজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। ভারত এই ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন লোকেশ রাহুল। শ্রেয়স আইয়ারের জায়গায় দেখে নেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকে। ঋষভ পন্থ জানিয়েছেন, মাঝের ওভারগুলিতে লেগ স্পিনার বা বাঁহাতি স্পিনাররা বল করেন। তাই মিডল অর্ডারে বাঁহাতি-ডানহাতি ব্যাটিং কম্বিনেশন রাখতেই তাঁকে চারে পাঠানো হচ্ছে। এদিকে, শ্রেয়স যদি জায়গা ধরেও রাখেন তাহলে বোলিং বিভাগে পরিবর্তন অবশ্যম্ভাবী। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে নামানো হতে পারে মহম্মদ সিরাজকে। ছন্দে না থাকা ভুবনেশ্বর কুমারের জায়গা নিতে পারেন দীপক চাহার। দক্ষিণ আফ্রিকা লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দিয়ে মার্কো জানসেনকে ফেরাতে পারে। কিংবা খেলানো হতে পারে ডোয়েইন প্রিটোরিয়াসকে।

নজিরের অপেক্ষা

নজিরের অপেক্ষা

বিরাট কোহলির ব্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ৬৪ ইনিংসে শতরান নেই। কেপ টাউনে সেই কাঙ্ক্ষিত শতরানটি আসবে কিনা সেদিকে সকলের নজর। আর ২টি উইকেট পেলে একদিনের আন্তর্জাতিকে শততম উইকেটটি পাবেন যুজবেন্দ্র চাহাল। কেরিয়ারের ৫৯তম ম্য়াচে এই নজির গড়তে পারেন তিনি, ভারতীয়দের মধ্যে যুগ্ম চতুর্থ দ্রুততম হিসেবে। মহম্মদ শামি ৫৬তম, জসপ্রীত বুমরাহ ৫৭তম, কুলদীপ যাদব ৫৮তম ও ইরফান পাঠান ৫৯তম একদিনের আন্তর্জাতিকে শততম উইকেট পেয়েছিলেন। ভারত বিদেশে শেষ চারটির মধ্যে তিনটি একদিনের সিরিজেই পরাস্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা কেপ টাউনে ৩৭টির মধ্যে ৩১টি ওয়ান ডে জিতেছে। পার্লের তুলনায় কেপ টাউনের তাপমাত্রা কিছুটা কম থাকবে। কিন্তু ২০২০ সালের পর ফের একদিনের আন্তর্জাতিক এখানে হচ্ছে বলে উইকেটের চরিত্র সম্পর্কে আগাম আভাস মেলেনি।

দুই দল কেমন হতে পারে?

ভারতের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার বা সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার বা ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য় একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), জ্যানম্যান মালান, তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, আন্ডিল ফেহলাকওয়াইও, কেশব মহারাজ, মার্কো জানসেন বা ডোয়েইন প্রিটোরিয়াস, সিসান্ডা মাগালা, তাবরেজ শামসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+