Champions Trophy: জয়শঙ্করের পাক সফরে আলোচনা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও! কী জানাল বিদেশ মন্ত্রক?

ক্রিকেটের সঙ্গে কূটনীতির সম্পর্ক প্রবলভাবে সংযুক্ত। সেটা যদি ভারত পাকিস্তান হয় সেক্ষেত্রে ক্রিকেট নিয়ন্ত্রিত হয় কূটনীতির দ্বারা। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেই টুর্নামেন্টে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে জটিলতা আগে থেকেই শুরু হয়েছে। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ৯ বছর পর ভারতের কোনও বিদেশ মন্ত্রী পাকিস্তান সফরে যান। তাঁর এই সফরে বিশেষ করে ক্রিকেট এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত আলোচনা হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত আলোচনার দাবি অস্বীকার করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

নয় বছরের মধ্যে প্রথমবারের মতো, একজন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে গিয়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে এস জয়শঙ্কর মুহম্মদ ইশাক দারের সাথে কথা বলেছেন, যিনি বর্তমানে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গিয়েছিল, ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মুহম্মদ ইশাক দারের সঙ্গে দু-দফায় কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা হয় বলেও জানা গিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতীয় দলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়। একইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার জন্য পাকিস্তানে পাঠানোর আহ্বানও জানাো হয়।

যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংক্রান্ত যাবতীয় দাবিকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্রিকেট নিয়ে কথা হয়েছে এটা নিয়ে চর্চা চলছে, আমি বলব সেরকম কিছুই হয়নি। এবং যে রিপোর্টগুলি দেখছেন তা সঠিক নয়।'

আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাতে অংশ নেবে কি না তা নিয়ে জল্পনা চলছে। পাকিস্তানের পক্ষ থেকে জয়শঙ্করকে আশ্বস্ত করার চেষ্টা চালিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে ভারতীয় ক্রিকেট টিমের। আসলে পাকিস্তান বুঝতে পারছে ভারত যোগদান না করলে টুর্নামেন্টের গুরুত্ব কমে যাবে।

IND vs NZ: মাঠে রয়েছে সেরা নিকাশি ব্যবস্থা, ম্যাচ সফলভাবে আয়োজন করাই এখন চিন্নাস্বামীর কাছে চ্যালেঞ্জ
একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, আইসিসি ভারতের ম্যাচগুলি দুবাইতে আয়োজনের চিন্তাভাবনা করছে। ফলে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ যে পাকিস্তানে হবে না তা বলাই বাহুল্য।একটি ব্রিটিশ মিডিয়া তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ভেন্যু নিয়ে শীঘ্রই জটিলতার অবসান ঘটাতে চাইছে আইসিসি। সেক্ষেত্রে এশিয়া কাপের মতোই দুটি দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে। অন্য দলগুলির ম্যাচ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলি করা হবে দুবাইতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+