আড়াই দিনেই দ্বিতীয় টেস্ট পকেটে পুরল ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে এগলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে
দ্বিতীয় দিনে অশ্বিন ও অক্ষর জুটি ভারতকে ভরাডুবি রক্ষা করার পর তৃতীয় দিনে বল হাতে সেই অশ্বিন আর জাদেজা জুটির ম্যাজিক ভারতকে জয়ের দিশা দেখায়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট মাত্র আড়াই দিনে পকেটে পুরে নিল ভারত। সকালেই অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ম্যাচে চালকের আসনে বসেছিলেন রোহিতরা। লাঞ্চের পর জয়োর জন্য প্রয়োজনীয় ১১৫ রান তুলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়াকে বিরাট-রেহিতরা হারিয়ে দিলেন ৬ উইকেটে।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়া কুপোকাত হয়ে যায় তৃ-তীয় দিনের সকালেই। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র ১১৩ রানে। তারপর ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে প্রয়োজনীয় ১১৫ রান তুলে নেয় ভারত।

শেষ বলে চার মেরে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন পূজারা
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে অস্ট্রেলিয়া কুপোকাত হয়ে যায় তৃতীয় দিনের সকালেই। লাঞ্চের আগেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় মাত্র ১১৩ রানে। তারপর ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে প্রয়োজনীয় ১১৫ রান তুলে নেয় ভারত। শেষ বলে চার মেরে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন পূজারা। ভারতের রান দাঁড়ায় ৪ উইকেটে ১১৮।

তৃতীয় দিনে এমন অসহায় আত্মসমর্পণ ভাবা যায়নি
দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। তারপর তৃতীয় দিনে যে এত সহজে ম্যাচ পকেটে পুরে ফেলতে পারবে ভারত, তা ভাবেননি সমর্থকরা। অশ্বিন ও জাদেজার বল দ্বিতীয় দিনে যেমন খেলছিলেন হেড বা খোয়াজা, তৃতীয় দিনে এমন অসহায় আত্মসমর্পণ করবে ভাবা যায়নি।

জাদেজা ও অশ্বিনের ঘূর্ণিতে ১১৩ রানে মুড়িয়ে যায় অস্ট্রেলিয়া
প্রথমে অশ্বিন, তারপর জাদেজা ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে। জাদেজা সাত উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১১৩ রানে মুড়িয়ে দেন। জাদেজা ১২.১ ওভারে ৪২ রান দিয়ে নেন সাত উইকেট। আর তাঁকে যোগ্য সঙ্গত দিতে রবিচন্দ্রন অশ্বিন নেন ১৬ ওভারে ৫৯ রানের বিনিময়ে তিন উইকেট। ১০টি উইকেটই যায় স্পিনারদের ঝুলিতে।

দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ব্যর্থ ওপেনার কে এল রাহুল
১১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে প্রথমেই ওপেনার কে এল রাহুল (১)-এর উইকেট খুইয়ে বসে। এরপর অপর ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। একদিনের মেজাজে ব্যাট করে ২০ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিতও। রোহিত রান আউট হন। তারপর ক্রিজে আসেন কোহলি।

ভারতের জয়ের দিনে বিরাটের ব্যক্তিগত রেকর্ড
চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে বিরাট কোহলি জয়ের লক্ষ্যে এগোতে থাকেন। কিন্তু মার্ফিল বলে স্ট্যাম্প হয়ে যান তিনি। ৩১ বলে ২০ রান করার পথে তিনি শচীনের রেকর্ড ভেঙে দেন। দ্রুতম ২৫ হাজার আন্তর্জাতিক রান করার রেকর্ড এখন বিরাটের ঝুলিতে। এরপর শ্রেয়াস আইয়ার নেমেও সুবিধা করতে পারেননি। তিনি ১০ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরার পর শ্রীকর ভরত (২৩)-কে সঙ্গে করে ভারতকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন পূজারা। পূজারা ৩১ রান করেন। এই রান করতে তিনি ৭৪ বল খেলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারত
দিল্লি টেস্ট দিতে ভারত সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও আরও একধাপ এগোলেন রোহিত-রা। চার টেস্টের সিরিজ ভারতকে জিততে হবে ৩-১ ব্যবধানে। তাহলেই তারা এক নম্বর দল হিসেবে পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

অশ্বিন আর জাদেজা ভারতকে জয়ের দিশা দেখান
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে একটা সময় ১৩৯ রানে সাত উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। তারপর অশ্বিন ও অক্ষর প্যাটেল জুটি ভারতকে সেই ভরাডুবি থেকে রক্ষা করে। ভারতকে তারা সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। তারপর তৃতীয় দিনে বল হাতে সেই অশ্বিন আর জাদেজা ভারতকে জয়ের দিশা দেখান।












Click it and Unblock the Notifications