এশীয় চ্যাম্পিয়ন হিসেবেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নামবে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিক

এশীয় চ্যাম্পিয়ন হিসেবেই আগামী মাসে অনুষ্ঠেয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অভিযানে নামবে ভারত। আজ দুবাইয়ে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৬৩ বল বাকি থাকতে ৯ উইকেটে হারিয়েছে যশ ঢুলের দল। সেই সঙ্গে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকও সেরে ফেলল তারা। এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছাড়া কোনও ম্যাচেই হারেনি ভারত।

এশীয় চ্যাম্পিয়ন হিসেবেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নামবে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিক

(ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল/বিসিসিআই)

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে গতকাল ফাইনালে জায়গা করে নিয়েছিল যশ ঢুলের ভারত। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। আজ টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। ২৬.৩ ওভারে ৫৭ রানের মধ্যেই পড়ে যায় সাত উইকেট। বৃষ্টিতে খেলা সাময়িক বন্ধ থাকার পর ম্যাচের ওভার কমিয়ে ৩৮ করা হয়। এরপরেও আরও দুটি উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩৮ ওভারে শ্রীলঙ্কা ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে। সর্বাধিক ১৯ রানে অপরাজিত থাকেন নয় নম্বর ব্যাটার ইয়াসিরু রডরিগো। সাদিশা রাজাপক্ষ ১৪, রাবীন ডি সিলভা ১৫ ও মহীশা পাথিরানা ১৪ রান করেন। ভারতের সফলতম বোলার ভিকি অস্টওয়াল তিনটি মেডেন-সহ ৮ ওভারে ১১ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। কুশল তাম্বে ৬ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। বাংলার রবি কুমারের পাশাপাশি রাজবর্ধন হঙ্গরগেকর ও রাজ বাওয়া একটি করে উইকেট দখল করেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে ভারতের টার্গেট প্রথমে স্থির করা হয় ৩৮ ওভারে ৯৮। ভারতীয় ইনিংসের ফাঁকে ফের তা বদলে ১০২ পান করা হয়। তবে তাতে ভারতের জয় নিশ্চিত করার ক্ষেত্রে কোনও অসুবিধাই হয়নি। পঞ্চম ওভারের প্রথম বলে দলের ৮ রানের মাথায় হারনুর সিং ৫ রান করে আউট হন। এরপর ভারতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় অঙ্গকৃষ রঘুবংশী ও শাইক রশিদের অবিচ্ছেদ্য পার্টনারশিপ। সাতটি চারের সাহায্যে ৬৭ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন রঘুবংশী। ৪৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রশিদ।

২০১৮ সালে ভারত বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতেছিল। ২০১৯ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কায় ভারত বাংলাদেশকে ফাইনালে হারিয়েছিল ৫ রানে। আজ শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপের আগে আত্নবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল যশ ঢুলের ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+