ভারতের দারুণ কামব্যাক, বিরাটের ইনিংসের সৌজন্যে লড়াইয়ে ভারত

বিরাট কোহলির দুরন্ত লড়াই, জোহনসবার্গে ভারতের দারুণ লড়াই, সৌজন্যে অধিনায়ক

ভারতীয় ক্রিকেটে - নতুন লড়াইয়ের ইতিহাস লিখলেন অধিনায়ক বিরাট কোহলি। জোহনসবার্গে - অধিনায়কের চওড়া ব্যাট বুঝিয়ে দিল জাত কখনোও মিথ্যা হয়ে যায় না।

ভারতের দারুণ কামব্যাক, বিরাটের ইনিংসের সৌজন্যে লড়াইয়ে ভারত

সম্প্রতি দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। উপমহাদেশের মাটিতে একের পর এক প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান হাঁকাচ্ছিলেন। তবে এদিন তাঁর জো'বার্গের ইনিংস যেন আরও একমাত্রায় পৌঁছে দিল বিরাটকে। এদিনের ইনিংস শুধু 'বিরাট' ইনিংস হয়ে থাকল না, হয়ে উঠল অধিনায়কোচিত ইনিংসের আদর্শ উদাহরণ। বিরাটের উল্টো দিকের ব্যাটসম্যানরা যখন আয়ারাম -গয়ারামের পথে হাঁটছেন ঠিক তখনই তাঁর জাতে চেনালেন বিরাট। সেরে ফেললেন কেরিয়ারের ২১ তম টেস্ট সেঞ্চুরি। পাশাপাশি তৈরি করলেন নতুন নজির। ২১ বছর বাদে ফের একবার কেউ দক্ষিণ আফ্রিকার মাটিতে কেউ শতরান করলেন। এর আগে সচিন ১৯৯৬-৯৭ সালে অধিনায়ক হিসেবে শতরান করেছিলেন। বিরাটও সচিনের জুতোয় প্রকৃত অর্থে পা গলালেন।

Leading from the front #TeamIndia Skipper @imVkohli as brings up his 21st Test 💯 #FreedomSeries #SAvIND pic.twitter.com/INgkFgzytF
— BCCI (@BCCI) January 15, 2018

একদিকে যখন উইকেটে বাকি ভারতীয় ব্যাটসম্যান ছাপ ছাড়তে ব্যর্থ , ঠিক তখনই লড়াকু ও দায়িত্বশীল ইনিংস খেললেন ভারত অধিনায়ক বিরাটক কোহলি। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও অধিনায়কই সেখানে সেঞ্চুরি করতে পারেননি।

টেস্ট ক্রিকেটে ২১ তম শতরান করে কোহলি ডেভিড ওয়ার্নার, গ্যারি কার্স্টেন, অ্যান্ড্রু স্ট্রস, এবি ডিভিলিয়ার্স ও ডেভিড বুনের সারিতে চলে এলেন। এদিকে ব্যাটসম্যানদের মধ্যে ডিভিলিয়ার্স ও ওয়ার্নারই এখনও খেলেন। এই ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে এতগুলি সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন ভারতীয় অধিনায়ক।

📸 #ShotOfTheDay pic.twitter.com/tXHvLlwMVM
— BCCI (@BCCI) January 15, 2018

এদিকে এদিন বিরাটের ইনিংস থামে ১৫৩ রানে। ২১৭ বলে এই রান করেন তিনি। বিরাটের এই ইনিংস সাজানো ছিল ১৫ টি চার দিয়ে। এদিকে বিরাটকে ম্যাচের তৃতীয় দিনে যোগ্য সঙ্গত দেন রবিচন্দ্রন অশ্বিন। বল হাতে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর এদিন ব্যাট হাতে ৫৪ বলে ৩৮ রান করেন তিনি। হার্দিক পান্ডিয়া ফিলিন্ডারের হাতে রান আউট হওয়ার পর তিনিই অধিনায়ককে সঙ্গ দেন।

৩০৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ২৭ রানে পিছিয়ে থেকে। আসলে যেভাবে উইকেট পড়ছিল, তাতে বিরাট না দাঁড়ালে আরও খারাপভাবে শেষ হত ভারতের ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+