সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বাইশ গজ থেকে অবসরের কথা ঘোষণা করেন। মহেন্দ্র সিং ধোনির আমলে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন রায়না। দীর্ঘ সময় আইপিএল-এ তিনি খেলেছেন ধোনির নেতৃত্বে।

টুইচারে নিজের অবসরের কথা ঘোষণা করে রায়না লিখেছেন, "দেশ এবং রাজ্য উত্তরপ্রেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসর ঘোষণা করছি। আমি ধন্যবাদ জানাব বিসিসিআই, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, রাজীব শুক্ল স্যার এবং আমার অসংখ্য অনুরাগীকে যাঁরা আমায় সমর্থন করেছে সব সময়ে এবং আমার যোগ্যতার উপর ভরসা রেখেছেন।" এ দিন নিজের অবসর ঘোষণা করার টুইটে আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসের প্রশংসা করেছেন রায়না।
It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022
গত আইপিএল অর্থাৎ আইপিএল ২০২২-এ একাধিক পুরনো ক্রিকেটারের পিছনে মোটা অর্থ খরচ করে নিলাম থেকে তাঁদের তুলে নিলেও পুরনো সৈনিক, বহু যুদ্ধের নায়ক সুরেশ রায়নাকে নিলাম থেকে দলে নেয়নি সিএসকে।
২০১১ আইসিসি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন সুরেশ রায়না। তাঁর দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারে ভারতের জার্সিতে ১৮টি টেস্ট, ২২৬টি ওডিআই এবং ৭৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন রায়না।
আগে প্রকাশিত দৈনিক জাগরনের প্রতিবেদন অনুযায়ী, সুরেশ রায়না বিদেশের টি-২০ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দৈনিক জাগরনকে রায়না বলেছিলেন, "আমি আরও দুই বা তিন বছর ক্রিকেট খেলে যেতে চাই। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনাপত্তি পত্রের উপর ভিত্তি করে আমি সেই দিকে এগিয়ে যেতে পারি। ১০ সেপ্টেম্বর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আমি খেলব। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির টি-টোয়েন্টি লিগে খেলার কথা হচ্ছে, তবে এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।"
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের বছরে আইপিএল খেলতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে পাড়ি জমিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই হুট করে দেশে ফেরত আসেন তিনি। ২০২১ সালে সিএসকে'র জার্সিতে আবারও তাঁকে দেখা যায়। ২০২১ আইপিএল-এ সিএসকে জিতলেও রায়নার পারফরম্যান্স ছিল কাঠগড়ায়।












Click it and Unblock the Notifications