চলতি বছর জুন মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

চলতি বছর জুন মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য জুন মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দ্বিতীয় সারির ভারতীয় দল। মালাহিদে ২৬ জুন এবং ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর দু'টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরের কথা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ক্রিকেট।

চলতি বছর জুন মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া

যদিও এই সিরিজে ভারতীয় দলের প্রথম সারির বহু ক্রিকেটারের এই সিরিজে অংশ না নেওয়ার সম্ভবনা বেশি। ভারতীয় দলের তিন ফরম্যাটে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য সেই সময়ে প্রস্তুতি সারবেন। গত বছর ইংল্যান্ড সফরে কোভিডের কারণে শেষ টেস্ট না খেলেই আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দলের সদস্যরা। সিরিজের বাকি থাকা শেষ টেস্টটি ভারত খেলবে ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত। ক্রিকেট আয়ারল্যান্ড টুইটে তাদের দেশে ভারতীয় দলের সফরের কথা ঘোষণা করে লিখেছে, " এই গ্রীষ্ম হতে চলেছে তারকাদের মরসুম। ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান দল আয়ারল্যান্ড সফরে আসছে, এরই পাশাপাশি ব্রিস্টলে আমরা খেলব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আয়ারল্যান্ডে সর্বকালের সব থেকে বড় আন্তর্জাতিক মরসুমের জন্য আমরা প্রস্তুত।"

আয়ারল্যান্ড সিরিজের পর ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ এবং তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত। ৭ জুলাই থেকে শুরু হবে নির্ধারিত ওভারের সিরিজ। ২০১৮ সালে শেষ বার আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল ভারত। দু'ম্যাচের টি-২০ সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ড ক্রিকেটের মূখ্য আধিকারিক ওয়ারেন ডিউট্রম বলেছেন, "২০১৮ সালের পর ভারতীয় দলকে স্বাগত জানানোর জন্য আমরা ফের প্রস্তুত, একই সঙ্গে আমরা তৈরি বিশ্বের এক নম্বর ওডিআই দল- ব্ল্যাক ক্যাপসকে স্বাগত জানাতে, যারা ২০১৭ সালে শেষ বার এখানে এসেছিল।"

ভাল-মন্দ মিশিয়ে ২০২২ ক্রিকেট মরসুম শুরু করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে টেস্ট সিরিজে হার এবং ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হতে হলেও ঘরের ফিরে ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজ এবং টি-২০ সিরিজে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে নয়া অধিনায়ক রোহিত শর্মার দল। ২০২২ টি-২০ বিশ্বকাপে ভাল পারফর্ম করার জন্য আগামী কিছু মাসে একাধিক টি-২০ সিরিজ খেলবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+