Bishan Singh Bedi: বিশ্বকাপের মধ্যেই জীবনের বাইশ গজকে বিদায় বেদীর, শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে
বিশ্বকাপের মধ্যেই শোকের খবর ভারতীয় ক্রিকেটে। প্রয়াত হলেন বিষেণ সিং বেদী । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত সোমবার জীবনের বাইশগজকে চির বিদায় জানালেন বেদী। এই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া।
৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৬৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ও ১০টি এক দিনের ম্যাচ খেলেছেন বেদী। টেস্টে নিয়েছেন ২৬৬টি উইকেট। ভারতের সর্বকালের সেরা স্পিনারদের নাম করলেই অনিল কুম্বলের পাশাপাশি নাম উঠে আসে বেদীরও।

বিষেণ সিং বেদী মানেই স্পিনের মায়াজাল। শুধু টেস্ট ক্রিকেট নয়, একইসঙ্গে এক দিনের ক্রিকেটেও ভারতের হয়ে খেলেছে বেদী। সীমিত ওভারে তাঁর উইকেটের সংখ্যা ৭টি। মনসুর আলি খান পাটৌডির পর ১৯৭৬ সালে ভারতের অধিনায়ক হয়েছিলেন বেদী। সেই সময় ভারতীয় দলকে নেতৃত্বও দিয়েছিলেন বেদী। মোট ২২টি ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।
জীবনের শেষ টেস্ট ইনিংস খেলেছিলেন ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৪ সালে একদিনের ম্যাচে অভিষেক হয়। শেষ একদিনের ম্যাচ খেলেন ১৯৭৯ সালের বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। মোট ৬৭ টেস্টে ২৬৬টি উইকেট পান বিষেণ সিং বেদী।

১৯৪৬ সালের ২৫ সেপ্টেম্বর পাঞ্জাবের অমৃতসরে জন্ম হয় বিষেণ সিং বেদীর। ১৫ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। শুরু করে উত্তর পঞ্চাবের ঘরোয়া ক্রিকেট দিয়ে। ১৯৬৮-৬৯ সালে দিল্লির হয়ে খেলতে শুরু করেন বিষেন সিং বেদী একজন কিংবদন্তি স্পিনার হিসেবে পরিচিত থাকলেও, তিনি বাঁ-হাতে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারতেন।
শুধু জাতীয় দল নয়, একইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছেন বেদী। তাঁর নেতৃত্বে রঞ্জি ট্রফিতে দুই বার রানার্স হয় দিল্লি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭০টি ম্যাচে ১৫৬০টি উইকেট নিয়েছেন বেদী। একইসঙ্গে কাউন্টি ক্রিকেটেও বল হাতে সফল হয়েছিলেন ভারতীয় দলের এই স্পিনার। ইংল্যান্ডের সুইং সমৃদ্ধ পরিবেশেও যথেষ্ট সফল হয়েছিলেন বেদী। তাঁর কাউন্টি কেরিয়ারও বেশ উজ্জ্বল। ১৯৭২ থেকে ১৯৭৭ সালের মধ্যে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে ১০২টি ম্যাচে ৪৩৪টি উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি স্পিনার।

ভারতের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদী দেশের হয়ে একাধিক ইতিহাস রচনা করেছেন। ব্লু ব্রিগেডদের স্পিন বোলিংয়ের বিপ্লব তার হাত ধরেই আসে। ইরাপল্লী প্রসন্ন , বিএস চন্দ্রশেখর এবং এস ভেঙ্কটারাঘবনের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বেদী স্পিন বোলিংকে ভারতের হয়ে অন্য মাত্রায় নিয়ে যান। তাঁর প্রয়াণে একটা অধ্যায়ের সমাপ্তি হল ভারতীয় ক্রিকেটে। মহা নবমীর দুপুরেই বর্তমান থেকে প্রাক্তনদের ভিড়ে মিশে গেলেন বেদী।












Click it and Unblock the Notifications