ইতিহাস গড়ল ভারত, ইংল্যান্ডকে দুরমুশ করে অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় শেফালিদের

ইতিহাস গড়ল ভারত, ইংল্যান্ডকে দুরমুশ করে অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় শেফালিদের

আরও একটি বিশ্বকাপ ভারতের ঝুলিতে এল। অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস গড়ল ভারত। ইংল্যান্ডকে দুরমুশ করে বিশ্বকাপ ফাইনালে জয় তুলে নিলেন শেফালি বার্মারা। ইংল্যান্ডের ইনিংস মাত্র ৬৮ রানে গুটিয়ে দিয়ে ভারত সাত উইকেটে জয় তুলে নিল।

ইতিহাস গড়ল ভারত, ইংল্যান্ডকে দুরমুশ করে অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ জয় শেফালিদের

রবিবার অনুর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। শেফালি বার্মার নেতৃত্বাধীন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন হতে দরকার ছিল মাত্র ৬৯ রান। ভারতি তিন উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ড ৬৮ রানে অল আউট হয়ে যায় এদিন।

ব্যাট করতে নেমে অধিনায়িকা শেফালি বার্মা (১৫), শ্বেতা সেরাওয়াত (৫) ও গঙ্গাদি ত্রিশা (২৪)-এর উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। এর আগে ভারতের পেস ও স্পিন আক্রমণের মুখে ইংল্যান্ডের ব্যাটিং ধসে পড়ে। পেস সেনসেশন তিতাস সাধু ও লেগ স্পিনার পার্শবী চোপড়া নেতৃত্ব দেন বোলিং আক্রমণে।

তিতাস সাধু চার ওভার বল করে মাত্র ৬ রানের বিনিময়ে ২ উইকেট পান। আর লেগস্পিনার পার্শবী চোপড়া পান ১৩ রানে দুই উইকেট। অর্চনা দেবীও ১৭ রানে দুই উইকেট তুলে নেন ইংল্যান্ডের। মান্নাত কাশ্যপ পান ১৩ রানের বিনিময়ে এক উইকেট।

ভারতের জয়ের জন্য যখন দরকার ছিল মাত্র ৩ রান, তখন তৃষা আউট হয়ে যান। তারপর হৃষিতা বসু নামেন। সৌমা তিওয়ারি বাকি তিন রান নিয়ে ম্যাচ শেষ করে দেন। ৩৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন সৌম্যা। ৩৬ বল বাকি থাকলেই ম্যাচ জিতে নেয় ভারত। ইংল্যান্ড ম্যাচে ফেরার কোনও সুযোগই পায়নি এদিন।

এদিনের ম্যাচে ইংল্যান্ডের কোনও ব্যাটার ২০-র উপর রান করতে পারেনি। মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করে। সর্বোচ্চ ১৯ রান করেন রিয়ানা ম্যাকডোনাল্ড। তিনজন ব্যাটার কোনও স্কোর করতে পারেননি। এদিন শুরুর ওভারেই ইংল্যান্ডকে ধাক্কা দেন তিতাস সাধু। তিনি শুরুতেই দুই উইকেট নিয়ে শুধু ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়েই ক্ষান্ত থাকেননি। টি-২০ ক্রিকেটে কৃপণ বোলিংও করেন। তাঁর চার ওভারে মাত্র ৬ রান দেন। অর্থাৎ বোলিং ইকোনমি মাত্র ১.৫। এটাও একটা রেকর্ড।

ফাইনালের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন ভারতের পেস বোলিং সেনসেশন তিতাস সাধু। আর সিরিজ সেরা হয়েছেন ইংল্যান্ডের গ্রেস ক্রিভেন্স। এদিন তাঁর ব্যাট না চললেও গোটা টুর্নামেন্টে তিনি অসাধারণ ব্যাটিংযের নমুনা রাখেন। এদিন বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই শেফালিদের অভিনন্দন জানায় এবং মোটা টাকার পুরস্কারও ঘোষণা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+