সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত
টি ২০ বিশ্বকাপ ২০২২-এ অভিযান শেষ হল ভারতরে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপে নিজেদের সফর শেষ করল ভারত। অ্যাডিলেডে ভারতের ১৬৮/৬ রানের জবাবে ইংল্যান্ড মাত্র ১৬ ওভারে তুলল ১৭০/০।

এ দিন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রোহিতও খুশি ছিলেন প্রথম ব্যাটিং করার সুযোগ পেয়ে যাওয়ায় কিন্তু তিনি এবং তাঁর ওপেনিং সঙ্গী কে এল রাহুল এই ম্যাচে ব্যর্থ হন। রাহুল ব্যক্তিগত ৫ রানে ফেরেন প্যাভিলিয়নে। রোহিত শর্মা স্টার্ট পেলেও সেটাকে কাজে লাগাতে পারেননি ২৭ রানে তিনি আউট হন। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যর্থ হয়েছেন ছন্দে থাকা সূর্যকুমার যাদব। ১৪ রানে যাদবকে ডাগ আউটের রাস্তা দেখান আদিল রশিদ। এই পরিস্থিতিতে ভারতের ইনিংসকে বড় রানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেের যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেন বিরাট কোহলি। এই প্রতিযোগীতায় এখনও পর্যন্ত সর্বাধিক রান সংগ্রহকারী বিরাট এই ম্যাচে অর্ধ শতরান করেন। ৫০ রান তুলে তিনি আউট হন। এ দিন আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০০ রান পূর্ণ করেন বিরাট। হার্দিক পাণ্ডিয়াও নিজেকে মেলে ধরেন এই ম্যাচে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ছাড়া সুপার ১২-এর অন্যান্য ম্যাচে ব্যাট হাতে অফ কালার ছিলেন হার্দিক কিন্তু এই ম্যাচে দুর্ধর্ষ ৩৩ বলে ৬৩ রান করেন তিনি। ৪টি চার এবং ৫টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস এবং আদিল রশিদ একটি করে উইকেট পান। ক্রিস জর্ডান তিনটি উইকেট পেয়েছেন। তিনি এই ম্যাচে খেলছিলেন মার্ক উডের পরিবর্তে। মার্ক চোটের কারণে খেলতে পারেননি এই ম্যাচে।
ভারতের দেওয়া ১৬৯ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে তুলে নেয় ১৭০/০। ভারতীয় বোলিং লাইনআপ অ্যালেক্স হেলস এবং জস বাটলারের সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন কেউই কোনও রকম কিছু প্রতিরোধ গড়ে তলতে পারেনি। ৯টি চার এবং ৩টি ছয়ের সৌজন্যে ইংল্যান্ডের অধিনায়ক ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ৭টি ছয় এবং ৪টি চারের মধ্যে দিয়ে। ইংল্যান্ডের এই জয়ের ফলে বিশ্ব খেতাব দখলের লড়াইয়ে মেলবোর্নে মুখোমুখি হবে পাকিস্তান এবং ইংল্যান্ড।












Click it and Unblock the Notifications