পাকিস্তানকে পিছনে ফেলে ফের আইসিসির তালিকায় প্রথম তিনে ভারত

পাকিস্তানকে পিছনে ফেলে ফের আইসিসির তালিকায় প্রথম তিনে ভারত

আইসিসি'র বিচারে ওডিআই ক্রমতালিকায় পাকিস্তানকে ছাপিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পাওয়া জয়ের সৌজন্যে ১০৫ রেটিং নিয়ে চতুর্থ স্থানে থাকা ভারত ১০৮ রেটিং নিয়ে পাকিস্তানকে ছাপিয়ে গিয়েছে। পাকিস্তানের কাছে রয়েছে ১০৬ রেটিং পয়েন্ট। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে পিছনে ফেলে দিল মেন ইন ব্ল্যু। এই মুহূর্তে ওডিআই ফরম্যাটে আইসিসি ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ১২৭ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ১২২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে দ্বিতীয় স্থানে। ১০১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তানকে পিছনে ফেলে ফের আইসিসির তালিকায় প্রথম তিনে ভারত

শুধু দেশের র্যাঙ্কিংয়েই নয়, ভারতের এই জয়ের নেপথ্যে প্রধান কারিগর ১৯ রানে ৬ উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহের র্যাঙ্কিং-এও উন্নতি হয়েছে। তিনি ওডিআই র্যাঙ্কিং-এ শীর্ষ স্থানে উঠে এসেছেন। চার নম্বর থেকে তিন ধাপ উঠে ৭১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন বুমরাহ। বুমরাহ শীর্ষ স্থানে উঠে আসার ফলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন ট্রেন্ট বোল্ট। ৭১২ রেটিং নিয়ে বোল্ট রয়েছেন দ্বিতীয় স্থানে। এক ধাক নেমে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর সংগৃহীত রেটিং ৬৮১। র্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে জস হ্যাজেলউড এবং মুজীব উর রহমান। ৬৭৯ রেটিং নিয়ে জস হ্যাজেলউড রয়েছেন চতুর্থ স্থানে এবং পাঁচ নম্বরে রয়েছে মুজীব উর রহমান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬৭৬। বাংলাদেশের মেহদি হাসান এক ধাপ উঠে জায়গা করে নিয়েছেন ষষ্ঠ স্থানে। চার ধাপ নেমে তিন থেকে সরাসরি ৭ নম্বরে চলে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।

তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ভারত। ২৫.২ ওভারে ১১০ রানে প্রথমে ব্যাটিং করা ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। জবাবে ১৮.৪ ওভারে বিনা উইকেটের পতেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত পরাজিত করে ইংল্যান্ডকে। ভারতের হয়ে ৭৬ রান করেন রোহিত শর্মা এবং ৩১ রান করেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচে লর্ডসে জিততে পারলেই টি-২০ সিরিজের মতো এক ম্যাচ বাকি থাকতে ওডিআই সিরিজ জিতে নেমে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+