World Championship of Legends: টি২০ বিশ্বকাপের স্মৃতি ফিরল, পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন যুবরাজ-পাঠানরা
২০০৭ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালের স্মৃতি ফেরালেন যুবরাজ-পাঠানরা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। দুই দলের প্রাক্তনীদের লড়াইয়ে ৫ উইকেটে জয় পেল ভারত চ্যাম্পিয়ন্স।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত চ্যাম্পিয়ন্স-পাকিস্তান চ্যাম্পিয়ন্স। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মানেই ক্রিকেটে এক অন্য উত্তেজনা। যে টুর্নামেন্ট হোক বা যে কোনও খেলাতেই দুই দেশের মধ্যে লড়াই ঘিরে উন্মাদনার পারদ থাকে তুঙ্গে।

পাকিস্তানের হয়ে ওপেন করতে নেমেছিলেন শারজিল খান এবং কামরান আকমল। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাকিস্তান ২ উইকেট হারিয়ে বসে থাকে। দ্বিতীয় ওভারেই অনুরিত সিং সাজঘরে ফেরান শারজিল খানকে। ২১ রান করে বিনয় কুমারের বলে আউট হলেন তিন নম্বরে ব্যাট করতে নামা মাকসুদ।কামরান আকমল ২৪ রান করে নেগির বলে সাজঘরে ফিরে গেলেন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করলেন শোয়েব মালিক। ৩৬ বলে ৪১ রানের তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা।এরপর ইউনিস খান ৭, মিসবা উল হক ১৮, ইয়ামিন ৭ রান করে আউট হলেন। শেষে তানভির ১৯ এবং আফ্রিদি ৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে পাকিস্তান। ভারতের হয়ে অনুরীত সিং তিনটি, বিনয় কুমার , নেগি, ইরফান পাঠান ১টি করে উইকেট নেন।
১৫৭ রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই বড় ধাক্কা খায় ভারত। এই ওভারে আমির ইয়ামিন ২ ভারতীয় ব্যাটারকে ফিরিয়ে দিয়ে চাপে ফেলে দেয় ভারতকে। রবিন উথাপ্পা ১০ এবং সুরেশ রায়না ৪ রানে আউট হলেন। তবে আম্বাতি রায়াডু ৩০ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৫টি চার এবং ২টি ছক্কা মারেন। গুরকীরত সিং ৩৩ বলে ৩৪ রান করে শোয়েব মালিকের বলে আউট হলেন।
ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন ইউসুফ পাঠান এবং অধিনায়ক যুবরাজ সিং। ইউসুফ পাঠান ১৬ বলে ৩০ রান করে আউট হন, যুবি ১৫, ইরফান পাঠান ৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল ভারত চ্যাম্পিয়ন্স।












Click it and Unblock the Notifications