LLC 2022: লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটলস
LLC 2022: লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটলস
লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২২-এ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ইন্ডিয়া ক্যাপিটলস। খেতাবি লড়াইয়ে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ভিলওয়ারা কিংসকে ১০৪ রানে পরাজিত করল ইন্ডিয়া ক্যাপিটলস।

খেতাবি লড়াইয়ে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইরফান পাঠানের নেতৃত্বে ফাইনাল পর্যন্ত আসা ভিলওয়ারা কিংস। অধিনায়কের সিদ্ধান্ত ঠিক মতো কাজে লাগাতে পারেননি ভিলওয়ারা কিংস-এর বোলাররা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ইন্ডিয়া ক্যাপিটলস। গৌতম গম্ভীরের দলের পাহাড় প্রমাণ রানের নেপথ্যে তিন কারিগর রস টেলর, মিচেল জনসন এবং অ্যাশলে নার্স। এই তিন ক্রিকেটারই শুধু দুই অঙ্কের সংখ্যায় পৌঁছিয়েছেন ইন্ডিয়া ক্যাপিটেলসের হয়ে এবং এঁদের তিন জনের চওড়া ব্যাটস ম্যাচ জেতায় গৌতম গম্ভীরের দলকে। রস টেলর করেন ৪১ বলে ৮২ রান, ৩৫ বলে ৬২ রান করেন মিচেল জনসন, ১৯ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যাশলে নার্স। ইন্ডিয়া ক্যাপিটলসের টপ অর্ডারের তিন ব্যাটার ওপেন করতে নামা অধিনায়ক গৌতম গম্ভীর ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। ডোয়েন স্মিথ এবং হ্যামিলটন মাসাকাদজা করেন যথাক্রমে ৩ এবং ১ রান।
রাহুল শর্মা সর্বাধিক চার উইকেট নেন ভালওয়ারা কিংসের হয়ে। ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসার ২টি উইকেট নেন এবং ১ উইকেটন নেন টিম ব্রেসনন।
২১২ রান তাড়া করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় ভিলওয়ারা কিংসের ইনিংস। ভিলওয়ারার হয়ে সর্বাধিক ২৭ রান করেন শেন ওয়াটসন। ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান যথাক্রমে করেন ৬ এবং ২ রান। দুই ওপেনার মরনি ভ্যান উইক এবং উইলিয়াম পটারফিল্ডের ব্যাট থেকে আসে ১২ রান। ইন্ডিয়া ক্যাপিটলসের হয়ে দু'টি করে উইকেট পান পবন সুয়াল, প্রবীন তাম্বে এবং পঙ্কজ সিং। একটি করে উইকেট পান লিয়াম প্লাঙ্কেট, মিচেল জনসন এবং রজত ভাটিয়া।












Click it and Unblock the Notifications