সকরারি নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সম্পর্ক নয়: বোর্ড কর্তা

সকরারি নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সম্পর্ক নয়

করোনার কাঁপছে বিশ্ব। বিশ্বজুড়ে বন্ধ খেলাধুলো জগৎ। করোনা উদ্বেগের এই পরিস্থিতির মাঝেই আলোচনায় ভারত-পাক ক্রিকেট।

সকরারি নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সম্পর্ক নয়

করোনা সংকটে ভারত-পাকিস্তান। দুই দেশেই মারণ ভাইরাসে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় দুই দেশে আর্থিক ফান্ড সংগ্রহে জন্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার।

এরপরই হঠাৎ করে ভারত-পাক ক্রিকেট আলোচনায় ঢুকে পরে। এই নিয়ে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বোর্ডের অবস্থান জানালেন।

সকরারি নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সম্পর্ক নয়

শোয়েবর প্রস্তাবের পর দুই দেশের ক্রিকেটারদের মধ্যে নতুন করে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কথার লড়াই শুরু হয়ে গিয়েছে। শোয়েবের প্রস্তাব ভেবে দেখা হবে না বলে কিংবদন্তি কপিল দেব বিরোধীতা করেছেন।

করোনা আতঙ্কের মাঝে অর্থের ফান্ড সংগ্রহে ভারতীয় ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে বাইশ গজে ঠেলে দেওয়া হবে না বলে তিনি জানান। অন্যদিকে সুনীল গাভাসকার শোয়েবের প্রস্তাবকে কটাক্ষ করেছেন। সুনীল বলেছেন ভারত-পাক ক্রিকেট হওয়ার চেয়ে লাহোরে তুষারপাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সকরারি নির্দেশ না পেলে পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট সম্পর্ক নয়

পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি অন্যদিকে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তোলেন। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অবিশ্বস্ত বলেও আক্রমণ করেন এহসান মানি। সেই সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের লোকসানের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড দায়ী বলেও তিনি আক্রমণ করেন।

এই মুহূর্তে করোনা সংকটের মাঝে ভারত-পাক সিরিজ নিয়ে বোর্ড কোনও মন্তব্য করতে নারাজ। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'সরকারের নির্দেশ না পেলে ভারত পাকিস্তানের সঙ্গে খেলতে পারবে না'

তিনি আরও জুড়েছেন, 'আইসিসিকে এই নিয়ে জানানোই রয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে সম্মতি পেলে তারপরই আমরা ভারত-পাক ক্রিকেট নিয়ে ভাবতে পারি।তার আগে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভাবার অবকাশ নেই। সরকারি সম্মতি না পেলে আমরা পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারব না'

উল্লেখ্য ২০০৮ সালে পাক মদতপুষ্ট মুম্বই হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। ২০১২ সালে শেষবার ভারত-পাকিস্তানের মধ্য দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়েছিল। এরপর দুই দেশ আন্তর্জাতিক মঞ্চে একমাত্র আইসিসি ও এশিয়া কাপের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+