Duleep Trophy 2024: মানব সুতারের দুরন্ত বোলিং, অভিষেকের ফিনিশিং টাচ, শ্রেয়সদের বিরুদ্ধে জয় পেল ভারতীয় ‘সি’ দল
দলীপ ট্রফির প্রথম ম্যাচেই জয় পেল ভারতীয় সি দল। অনন্তপুরে ইন্ডিয়া-সি দল ইন্ডিয়া-ডি টিমের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেটে জয় হাসিল করল। টান টান লড়াই শেষে হার মানতে হল শ্রেয়স আইয়ারদের। জয় পেল ঋতুরাজের দল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় ডি দলের রান ৮ উইকেটে ২০৬। তৃতীয় দিনে স্কোর বোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি ভারতীয় ডি দল। ২৩৬ রানেই শ্রেয়সদের দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘঠে। ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে খেলেন শ্রেয়স। দেবদত্ত ৫৬ রান করেন ৮টি চারের সাহায্যে।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬৪ রান তোলে সি দল। অধিনায়ক ঋতুরাজ ৪৮ বলে ৪৬ রান করেন। সাই সুদর্শন ৩৪ বলে ২২ রান করেন।আরিয়ান জুয়েল ৭৪ বলে ৪৭ রান করেন। রজত পাটীদের ৪৪ রান করেন ৭৭ বলে। এরপর বাবা ইন্দ্রজিৎ ৭ রানে আউট হলে চাপে পড়ে ভারতীয় সি দল। কিন্তু অভিষেক পোরেল এবং মানব সুতারের জুটি সি দলকে জয় এনে দেন। অভিষেক ৬৩ বলে ৩৪ রান করলেন। মানব ১৯ রানে অপরাজিত থাকেন। শেষে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সি দল।
প্রথম ইনিংসে ১৬৪ রানেই অল আউট হয়ে যায় ভারত ডি দল। শ্রেয়স আইয়ার, যশ দুবেরা কেউ বড় রান পাননি, দলের মান রক্ষা করেন অক্ষর প্যাটেল। তাঁর ১১৮ বলে ৮৬ রানের সৌজন্যেই ১৬৪ রান স্কোর বোর্ডে প্রথম ইনিংসে তুলতে সক্ষম হয় ডি দল। অল্প রানের পুঁজি নিয়েও দলকে লড়াইয়ে রাখেন ইন্ডিয়া ডি দলের বোলাররা। প্রথম ইনিংসে ভারতীয় সি দল অল আউট হয়ে যায় ১৬৮ রানে।












Click it and Unblock the Notifications