IND vs ENG: অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টের শীর্ষে ভারত, তিন ফর্ম্যাটেই দাপট রোহিত শর্মার দলের

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আগেই মজবুত করেছিল ভারত। ধরমশালায় টেস্ট জেতার ২৪ ঘণ্টার মধ্যেই আরও বড় সুখবর এল ভারতীয় শিবিরে। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেই নয় এবার আইসিসির টেস্ট ক্রম তালিকাতেও ১ নম্বর স্থান দখল করে নিল টিম ইন্ডিয়া।

ধরমশালায় ইনিংস ও ৬৪ রানে জয় ছিনিয়ে নিল ভারত। ৪-১ এ সিরিজ নিজেদের পকেটে পুরল ভারত। ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আগেই শীর্ষে পৌঁছেছিল রোহিত শর্মার দল। এবার অস্ট্রেলিয়াকে সরিয়ে আইসিসির টেস্ট ক্রম তালিকাতেও এক নম্বরে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। একইসঙ্গে তিন ফর্ম্যাটেই এক নম্বর স্থানে ভারত।

IND vs ENG

আইসিসির সদ্য প্রকাশিত তালিকা অনুসারে ভারত ১২২ পয়েন্ট নিয়ে টেস্ট ক্রম তালিকার শীর্ষে। এক ধাপ উপরে উঠেছে ভারত। ১১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া, ১১১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইংল্যান্ড। ১২১ পয়েন্ট নিয়ে একদিনের ক্রম তালিকাতেও ১ নম্বরে ভারত।অন্যদিকে, ২৮৬ পয়েন্ট নিয়ে টি২০ ক্রম তালিকাতেও শীর্ষে রোহিতের দল।

কেপ টাউনে টেস্ট জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ফিরে পেয়েছিলো দল। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদের হার তাদের ফের নামিয়ে দিয়েছিলো পাঁচ নম্বরে। ধরমশালায় জয় লীগ শীর্ষে ভারতের অবস্থান আরও পোক্ত করলো। ৯ টেস্ট ম্যাচে ৬ জয় ২ হার ও ১ ড্র-সহ ভারতের পার্সেন্টেজ পয়েন্ট বর্তমানে ৬৮.৫১।
২০১৯-২১ ও ২০২১-২৩ গত দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। যদিও কোনোবারই খেতাব জেতার স্বপ্ন পূরণ হয়নি। এই সিরিজ জয়ের ফলে ভারত অনেকটাই সুবিধাজনক স্থানে থাকল।

এখনও অবধি মোট ৫৭৯টি টেস্টে খেলে ভারতের জয় ১৭৮টি এবং হারও ১৭৮টি। এ ছাড়া ভারত টেস্ট ড্র করেছে ২২২ বার আর টাই ১ বার। ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন হার ও জয়ের পরিমাণ একই এই প্রথম বার হল।ভারতের মাটিতে এই নিয়ে ১১৮তম টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

টেস্ট খেলা দেশগুলির মধ্যে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নিরিখে ভারত পৌঁছে গিয়েছে তিন নম্বরে। অস্ট্রেলিয়া দেশের মাটিতে ২৫৯টি টেস্টে জিতেছে। আর ইংল্যান্ড তাদের দেশের মাটিতে জিতেছে ২৩৩টি টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+