IND vs WI: প্রসিদ্ধ কৃষ্ণর দুরন্ত বোলিংয়ের উপর ভর করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল রোহিত শর্মার ভারত
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ভারত
এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিল ভারত। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৪০ রানে পরাস্থ করল টিম ইন্ডিয়া।

প্রথমে টসে জিতে এ দিন বোলিং-এর সিদ্ধান্ত নেন কিরণ পোলার্ডের অনুপস্থিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের দায়িত্ব সামলানো নিকোলাস পুরান। শুরুটা ভালই করেছিল ক্যারিবিয়ান দলটি। তৃতীয় ওভারেই তুলে নিয়েছিল রোহিত শর্মার (৫) উইকেট। কম রানের মধ্যে বিরাট কোহলি (১৮) এবং ঋষভ পন্থকেও(১৮) প্যাভিলিয়নে পাঠয়েছিল ওয়েস্ট ইন্জিদের বোলাররা। ভারতীয় টপ অর্ডারের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট তুলে নিলেও চাপ ধরে রাখতে পারেনি ক্যারিবিয়ানরা। এর ফলে মিডল অর্ডারে ভারতের ইনিংসকে মজবুদ করার সুযোগ পেয়ে যান সূর্যকুমার যাদব এবং লোকেশ রাহুল। সূর্যকুমারের ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস। কে এল রাহুল এক রানের জন্য হাত ছাড়া করেন অর্ধ-শতরান। নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের রান ছিল ২৩৭/৯।
আধুনিক ক্রিকেটে এই রান তোলা যে কোনও দলের কাছেই অসম্ভব বিষয় নয়। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের দক্ষতা অনুযায়ী ক্যারিবিয়ান সমর্থকেরা আশা করেছিলেন দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনবেন নিকোলাস পুরানরা। কিন্তু ব্যাটসম্যানদের লাগাতার ব্যর্থতা ওয়েস্ট ইন্ডিজকে শুধু সিরিজ থেকেই ছিটকে দিল না একই সঙ্গে হোয়াইট ওয়াশের ভ্রুকুটির সামনেও ফেলে দিল এক সময়ে বিশ্ব ক্রিকেটকে শাষন করা ওয়েস্ট ইন্ডিজ দলকে।
শামার ব্রুকস এবং আকিল হোসেন ছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যান এ দিন ব্যাটে রান পাননি প্রত্যাশা মতো। ব্রুকসের ব্যাট থেকে আসে ৪৪ রান। লোয়ার মিডল অর্ডারে আকিল হোসেন করেন ৩৪। টেলএন্ডে পোলার্ডে জায়গায় সুযোগ পাওয়া ওডেন স্মিথের ব্যাট থেকে আসে ২৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ধ্বস নামা শুরু হয় ওপেনিং পার্টনারশিপ ভাঙার পর। দুই ওপেনার সাই হোপ এবং ব্রেন্ডন কিং যাথাক্রমে করেন ২৭ রান এবং ১৮ রান। অধিনায়ক নিকোলাস পুরান করেছেন ৯ রান। দীর্ঘদিন পর এই সিরিজে ড্যারেন ব্র্যাভো সুযোগ পেয়েছিলেন কিন্তু ব্যর্থ তিনিও। ১ রান করে এই ব্যাটসম্যান। প্রথম ওডিআই ম্যাচে অর্ধশতরান করা জেসন হোল্ডারের ব্যাট থেকে এসেছে ২ রান। ৪৬ ওভারে ১৯৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ভারতের হয়ে দুর্ধর্ষ বোলিং করেছেন ম্যাচের সেরা প্রসিদ্ধা কৃষ্ণ। ৯ ওভারে ১২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন তিনি। তাঁর বোলিং ফিগার ৯-৩-১২-৪। প্রসিদ্ধ ছাড়া অপর পেসার শার্দূল ঠাকুর পয়েছেন ২ উইকেট। একটি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল, ওয়াশিংটন সুন্দর এবং দীপক হুডা। সিরিজে নিয়মরক্ষার ম্যাচে শুক্রবার এই একই স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।












Click it and Unblock the Notifications