রেকর্ডের ছড়াছড়ি, শ্রীলঙ্কাকে দুরমুশ করে ওয়ান ডে সিরিজেও বিরাট জয় ভারতের

টেস্ট ও ওয়ান ডে-তে একসঙ্গে হোয়াইট ওয়াশ হল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে টানা দ্বিতীয়বার ৫-০ সিরিজ জিতল ভারত।

দুর্বল শ্রীলঙ্কাকে পেয়ে ছেলেখেলা করল বিরাটের ভারত। সিরিজের পাঁচটি ম্যাচেই নাকানিচোবানি খাইয়ে শ্রীলঙ্কাকে হারাল বিরাটবাহিনী। পরপর দু-টি সিরিজে প্রতিবেশী অ্যাঞ্জেলো ম্যাথুজ-লাসিথ মালিঙ্গাদের হোয়াইট ওয়াশ করে ছাড়ল ভারত। শ্রীলঙ্কার ২৩৯ রান তাড়া করতে নেমে কোহলির সেঞ্চুরিতে বিরাট জয় পেল মেড ইন ব্লু।

রবিবার শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে ছ-উইকেটে ভারত ম্যাচ জিতে নেয় ভুবনেশ্বর কুমারের বোলিং এবং বিরাট কোহলি ও কেদার যাদবের ব্যাটিংয়ে ভর করে। এই জয়ের সঙ্গে সঙ্গে একই দিনে চারটি রেকর্ড গড়ে ফেলল ভারত। দু্টি দলগত রেকর্ডের সঙ্গে দুটি ব্যক্তিগত রেকর্ডও হল এদিন।

শ্রীলঙ্কাকে দুরমুশ করে ওয়ান ডে সিরিজেও বিরাট জয় ভারতের

প্রথমত টেস্ট ও ওয়ান ডে-তে একসঙ্গে হোয়াইট ওয়াশ হল শ্রীলঙ্কা। দ্বিতীয়ত, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে টানা দ্বিতীয়বার ৫-০ সিরিজ জিতল ভারত। আর সেইসঙ্গে এদিন ওয়ান ডে-তে স্ট্যাম্পিংয়ের সেঞ্চুরি করে নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কা সফরেই তিনি টপকে গেলেন সাঙ্গাকারার ৯৯টি স্ট্যাম্পিংয়ের রেকর্ড। আর বিরাট কোহলি সেঞ্চুরি করে ছুঁয়ে ফেললেন রিকি পন্টিং।

এদিন ভারতের সামনে জয়ের জন্য ২৩৯ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল শ্রীলঙ্কা। প্রথম ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা পর পর তিনটি উইকেট খুইয়ে বসে। চতুর্থ উইকেটে অবশ্য থিরিমনি ও ম্যাথুজ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। ১২২ রানের পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর অবশ্য আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। ২৩৮ রানেই শেষ হয়ে যান ম্যাথুজরা। ভুবনেশ্বর কুমার নেন পাঁচটি উইকেট। যশপ্রীত বুমরাহ নেন দু-টি ও কুলদীপ যাদব ও চাহাল নেন একটি করে উইকেট।

ব্যাট করতে নেমে প্রথমেই ফিরে যান অজিঙ্কা রাহানে। মাত্র ৫ রান করেই ফিরে যান তিনি। রোহিত শর্মাও এদিন বেশিক্ষণ স্থায়ী হননি ক্রিজে। ১৬ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর অধিনায়ক বিরাট কোহলি মনীশ পাণ্ডে ও কেদার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। মনীশ করেন ৩৬ রান আর কেদারের সংগ্রহে ৬৩। বিরাট কোহলি ১১৬ বলে ১১০ রান করেন।

শ্রীলঙ্কার পক্ষে অধিনায়ক থরঙ্গা ৪৮ রান করেন, অ্যাঞ্জেলা ম্যাথুজের সংগ্রহ ৫৫ রান। থিরিমানি ৬৭ রান করেন। ক্রিজে জমে গিয়েও বড় রান করতে না পারার মাশুল দিতে হয় শ্রীলঙ্কাকে। ৫০ ওভার না খেলেই ২৩৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। এই হারের ফলে বিশ্বকাপে সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে গেল তাঁদের। এবার ৬ সেপ্টেম্বর কলম্বোতে টি ২০-তে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+