ইংল্যান্ডকে দুরমুশ করে সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত, ঝোড়ো ইনিংস ঈশানের
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত। বিরাট কোহলি আর ঈশান কিষাণের ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জয় পেল ভারত। ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে ১৩ বল বাকি থাকলেই জয় হাসিল করে ভারত।
ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত। বিরাট কোহলি আর ঈশান কিষাণের ব্যাটিং তাণ্ডবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জয় পেল ভারত। ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে ১৩ বল বাকি থাকলেই জয় হাসিল করে ভারত। ৬ মেরে ভারতকে জয় এনে দেন বিরাট কোহলি।

ইংল্যান্ডের ১৬৪ রানের জবাবে এদিন শুরুতেই কে এল রাহুলের উইকেট খুইয়ে বসে ভারত। তারপর ঈশান কিষাণকে নিয়ে দাপট দেখাতে শুরু করেন বিরাট। ঈশান মাত্র ৩২ বলে ৫৬ রান করেন। ৫টি চার এবং ৪টি বিশা ছক্কায় সাজানো ছিল তাঁণর ইনিংস। এরপর ঋষভ পন্থও ঝোড়ো ইনিংস খেলে যান। মাত্র ১৩ বলে ২৬ রান করে আউট হন তিনি। বিরাট এরপর শ্রেয়সকে নিয়ে জয়ের রান জোগাড় করে নেন। বিরাট ৪৯ বলে ৭৩ রান করেন।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ১৬৪ রান তোলে ৬ উইকেটের বিনিময়ে। দলের হয়ে সর্বাধিক ৪৬ রান করলেন জেসন রয়। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।
এদিনের ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হয় আইপিএল ২০২০-তে সাড়া জাগানো ইশান কিষাণ ও সূর্যকুমার যাদবের। এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় হার হজম করতে হয়েছিল ভারতকে। সেখান থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে দারুন পারফরম্যান্স করে দেখাল টিম বিরাট।












Click it and Unblock the Notifications