ইডেনেই রোহিতের ভারত বিশ্বের ১ নম্বর টি ২০ দল, সফরে এসে সব ম্যাচেই হার ওয়েস্ট ইন্ডিজের

ইডেনে শেষ টি ২০ আন্তর্জাতিকেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্লিন স্যুইপ নিশ্চিত করল ভারত। রোহিত শর্মার দল আইসিসি টি ২০ ক্রমতালিকার শীর্ষস্থান দখলও নিশ্চিত করে ফেলল। ভারতের ৫ উইকেটে ১৮৪ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি এগোতে পারেনি। ফলে একদিনের সিরিজের পর টি ২০ আন্তর্জাতিক সিরিজেও রোহিত শর্মার দল জিতল ৩-০ ব্যবধানে। ভারত সফরে এসে একটিও ম্যাচ জিততে পারল না ক্যারিবিয়ানরা।

শুরু থেকেই চাপে ক্যারিবিয়ানরা

শুরু থেকেই চাপে ক্যারিবিয়ানরা

আজ জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। প্রথম ওভারের পঞ্চম বলেই কাইল মেয়ার্স ৫ বলে ৬ রান করে আউট হন। ২.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেট পড়ে, শাই হোপ ৪ বলে ৮ রান করে দীপক চাহারেরই শিকার হন। এরপর রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরাণ ঝোড়ো ব্যাটিং শুরু করে ক্যারিবিয়ানদের সঠিক ট্র্যাকেই রেখেছিলেন। কিন্তু ১৪ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়ে পোলার্ডের দল। ১৪ বলে ২৫ রান করে পাওয়েল আউট হন, তাঁকে আউট করেন হর্ষল প্যাটেল। পোলার্ড সাত বলে ৫ রানের বেশি করতে পারেননি। জেসন হোল্ডার ৬ বলে ২ রান করেন। পোলার্ড ও হোল্ডারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ভেঙ্কটেশ আইয়ার।

পুরাণের লড়াই

পুরাণের লড়াই

১০.২ ওভারে ৮৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর ১১.৫ ওভারে রস্টন চেজ আউট হলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১০০। এরপর ভারতকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন পুরাণ ও রোমারিও শেফার্ড। পুরাণ টানা তৃতীয় টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান করলেন এদিন। তিনি আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৬১ রান করে আউট হন ১৭.১ ওভারে দলের ১৪৮ রানের মাথায়। ১৮.৫ ওভারে শেফার্ড ফেরেন ২১ বলে ২৯ রান করে, তিনি হর্ষল প্যাটেলের শিকার। এরপর আর ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনাই ছিল না। পুরাণ ও ডমিনিক ড্রেকসের (৩ বলে ৪) উইকেট দুটি নেন শার্দুল ঠাকুর।

দুরন্ত বোলিং

দুরন্ত বোলিং

ভারতের সফলতম বোলার হর্ষল প্যাটেল ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। দীপক চাহার চোটের কারণে ১.৫ ওভারের বেশি বল করতে পারেননি, তিনি ১৫ রানে ২ উইকেট নেন। চাহার না থাকায় ভেঙ্কটেশ আইয়ারের উপর আস্থা রাখতে হয়েছিল রোহিতকে। আইয়ার ২.১ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন। শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট দখল করেছেন। অভিষেক ম্যাচে আবেশ খান ৪ ওভারে ৪২ রান দেন। রবি বিষ্ণোই উইকেট না পেলেও ৪ ওভারে ২৯ রান খরচ করেন।

বোলিং বিভাগ প্রস্তুত

বোলিং বিভাগ প্রস্তুত

টি ২০ বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করার প্রক্রিয়া চালাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট। চলতি সিরিজের পারফরম্যান্স দেখে সুনীল গাভাসকর বলেন, ভারতের বোলিং বিভাগে প্রচুর বিকল্প রয়েছে, বৈচিত্র্যও রয়েছে। এই ধরনের সুস্থ প্রতিযোগিতা দলের পক্ষে ভালো। সূর্যকুমার যাদবও মিডল অর্ডারে জায়গা পাকা করার পথে। ভেঙ্কটেশ আইয়ার অলরাউন্ডার হিসেবেও হার্দিক পাণ্ডিয়ার অভাব আপাতত বুঝতে দিচ্ছেন না। তবে ভারতের একের পর এক ক্রিকেটার যেভাবে হ্যামস্ট্রিংয়ে চোটের শিকার হচ্ছেন সে দিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন সানি।

বিশ্বের ১ নম্বর

এই ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড ৩৯ ম্যাচে ২৬৯ রেটিং নিয়ে আইসিসি টি ২০ আন্তর্জাতিক ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর দল ছিল। ভারতের রেটিং ছিল ৩৭ ম্যাচে ২৬৮। আজ জেতায় ইংল্যান্ডকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টি ২০ দল হয়ে গেল ভারত। পাকাপাকিভাবে তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর রোহিত শর্মার ভারত এই কীর্তি গড়ল পয়া ইডেনেই। ম্যাচ ও সিরিজের সেরার পুরস্কারটি পেয়েছেন সূর্যকুমার যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+