বিরাট-রোহিতের জবাবে মুম্বইয়ে পোলার্ড ঝড়! ভারত ম্যাচ জিতল ৬৭ রানে, সিরিজ পকেটে ২-১ ব্যবধানে

মুম্বইয়ে শেষ টি-টোয়েন্টি জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারতীয় দল।

মুম্বইয়ে মারকাটারি টি-টোয়েন্টি লড়াই জিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত। মেন ইন ব্লুর বিরুদ্ধে ২৪১ রান তাডা় করতে নেমে ক্যারিবিয়ানদের ইনিংস থামল ১৭৩ রানে। ৬৭ রানের ব্যাবধানে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজ পকেটে পুরে নিল কোহলি অ্যান্ড কোম্পানি।

বিরাট-রোহিতের জবাবে মুম্বইয়ে পোলার্ড ঝড়! ভারত ম্যাচ জিতল রানে, সিরিজ পকেটে ব্যবধানে

এদিন টস জিতে কোহলিদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়াংখেড়েতে রোহিত-রাহুলের ব্যাটিং সার্জিক্যাল স্ট্রাইকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা উড়ে যান। ৩৪ বলে বিধ্বংসী ৭১ রানের ইনিংস খেলেন রোহিত। রোহিত-রাহুলের ওপেনিং জুটিতে ওঠে ১৩৫ রান।

রোহিত আউট হলে এরপর রাহুলের সঙ্গে বিরাট ইনিংস টেনে নিয়ে যান। এদিন ৯ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন রাহুল। ৬৯ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন। আর অধিনায়ক বিরাট ২৯ বলে ৭০ রান হাঁকিয়ে অপরাজিত থেকে দলকে ২৪০ রানে পৌঁছে দেন।

এই রান তাড়া করতে নেমে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ চাপে পড়ে যায়।ব্রান্ডন কিং ৫ ও সিমন্স ৭ রানে সাজঘরে ফেরেন। এরপর পুরানকে ০ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ক্যারিবিয়নদের টপ অর্ডারে জোর ধাক্কা দেন দীপক চাহার।

১৭ রানে ৩ উইকেট হারানো পরিস্থিতি থেকে হিটমায়ের ৪১ ও পোলার্ডের ৬৮ রানের ইনিংসে মেন ইন মেরুনরা ঘুরে দাঁড়ালেও ম্যাচ জিততে পারেনি। হিটমায়ের ১টি চার ও ৫টি ছয়ে ৩৪ বলে ৪১ রান হাঁকান।

অন্যদিকে অধিনায়ক পোলার্ড তাঁর সেরাটা দিয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে ক্লাব কেরিয়ারে অনেক ছক্কা হাঁকিয়েছেন। এদিন পয়া মাঠে ৬টি ছয় ও ৫টি চার হাঁকিয়ে ৩৯ বলে ৬৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে ১৭৩ রান তুলতে পারে। ভারত ম্যাচ জিতল ৬৭ রানে।

ভারতের হয়ে শামি, ভুবি, দীপক ও কুলদীপ ২টি করে উইকেট তুলে নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+