এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরে নিল ভারত

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ পকেটে পুরে নিল ভারত

এ যেন ঠিক ওডিআই সিরিজের পুনরাবৃত্তি, স্রেফ ফরম্যাটটাই যা আলাদা। টি-২০ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল ভারত। শুক্রবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারাল ভারত। টিম ইন্ডিয়ার দেওয়া ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামল ১৭৮/৩ রানে। এর ফলে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইডেন গার্ডেন্সের মাঠে শততম জয়টি পেল ভারত।

এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ পকেটে পুরে নিল ভারত

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল মতোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। উইকেট ধরে প্রথম থেকেই খেলার চেষ্টা ছিল কিরণ পোলার্ডের দলের। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং-এর মধ্যে দৃঢ়তা লক্ষ্য করা গেলেও ছিল ভেদশক্তির অভাব। যার ফল ভুগতে হল দ্বিতীয় টি-২০ হেরে, আরও স্পষ্ট করে বললে সিরিজ হেরে। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে শততম টি-২০ ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না দলনেতা কিরণ পোলার্ড।

কাইল মেয়ার্স (৯) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। অপর ওপেনার ব্র্যান্ডন কিং করেন ২২ রান। ৫৯ রানে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ভাল ভাবে পালন করেন নিকোলাস পুরান এবং রোভম্যান পাওয়েল। ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান পুরান। পাওয়েসের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৮ রানের ইনিংস। কিন্তু দুই নির্ভরযোগ্য ব্যাটারের দারুণ ছন্দও বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজকে। মূলত ১৮ এবং ১৯ নম্বরে ওভারে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা প্রত্যাশিত পারফর্ম না করতে পারার খেসারত দিতে হল ক্যাপিবিয়ান দলটিকে। ১৮ ওভারে মাত্র ৮ রান খরচ করেন ভারতীয় বোলাররা। ১৯ নম্বর ওভারে ভুবনেশ্বর কুমার চাপের মুখে খরচ করেন মাত্র ৪ রান। ফলে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৫ রান করা সম্ভব হয়নি। ভারতের হয়ে রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চহাল এবং ভুবনেশ্বর কুমার একটি করে উইকেট পান।

এ দিন প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরণ পোলার্ড। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তোলে ভারত। রোহিত শর্মা এবং ঈশান কিষান রান না পেলেও ভারতীয় দলকে মজবুদ ভিতের উপর দাঁড় করায় ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া বিরাট কোহলি এবং ঋষভ পন্থের ইনিংস। বিরাট এবং ঋষভ দুই জনের ব্যাট থেকেই ৫২ রান করে আসে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ম্যাচের সেরা নির্বাচিত হওয়া ঋষভ। এ ছাড়া ভেঙ্কটেশ আইয়ার করেন ১৮ বলে ৩৩ রান। অধিনায়ক রোহিত ১৮ বলে ১৯ রান করেন। ১৫.২৫ কোটি টাকায় নিলামে দল পাওয়া ঈশান কিষান করেন মাত্র ২ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত বোলিং করেছেন রোসটন চেজ। এই স্পিনার তিনটি উইকেট শিকার করেছেন ভারতের। তাঁর শিকারের তালিকায় রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। একটি করে উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড এবং শেলডন কর্টরেল। সিরিজের শেষ ম্যাচে রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+