প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় ভারতের, পয়া ইডেনে শুরুটা ভালই হল রোহিতের

প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় ভারতের, পয়া ইডেনে শুরুটা ভালই হল রোহিতের

জয় দিয়ে টি-২০ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় উইকেটে জয় তুলে নিল ভারত। বিরাট কোহলি এবং ঋষভ পন্থ ছাড়া ভারতীয় দলের প্রতি ব্যাটসম্যানই এই ম্যাচে রান পেয়েছেন।

প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় ভারতের, পয়া ইডেনে শুরুটা ভালই হল রোহিতের

বুধবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করে ভারত। নির্ধারিত ২০ ওভার শেষে ক্যারিবিয়ান দলটির রান ছিল ১৫৭/৭। নিকোলাস পুরান, কাইল মেয়ার্স এবং শেষের দিকে কিরণ পোলার্ড ছাড়া কোনও ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান এই ম্যাচে রান পাননি। জেসন হোল্ডারের পরিবর্তে দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া রোসটন চেজের ব্যাট থেকে আসে চার রান। ওপেন করতে নামা ব্যান্ডন কিং প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত চার রানে। রোভম্যান পাওয়েল এবং আকিয়াল হোসেনের ব্যাট থেকে আসে যথাক্রমে ২ রান এবং ১০ রান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনে ধস নামানোর নায়ক ভারতের জার্সিতে টি-২০ ক্রিকেটে অভিষেক করা রবি বিষ্ণোই এবং গত বছর আইপিএল-এ সর্বোচ্চ বেগুনি টুপি জেতা হর্ষল প্যাটেল। তবে, সব থেকে বেশি আকর্ষণ করেছেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। পাঞ্জাব কিংস-এর জার্সিতে দুরন্ত পারফর্ম করার সুবাদে ভারতের জার্সিতে সুযোগ পাওয়া বিষ্ণোই-এর ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন। হর্ষলও পান দুটি উইকেট। একটি করে উইকেট শিকার যুজবেন্দ্র চহাল, দীপক চাহার এবং ভুবনেশ্বর।

১৫৮ রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ওপেন করতে নেমে ১৯ বলে ৪০ রানের বিস্ফোরত ইনিংস খেলে ভারতের জয়ের রাস্তা মসৃণ করেন রোহিত শর্মা। ৪২ বলে ৩৫ রান করেন অপর ওপেনার ঈশান কিষান। কিষান কেমন খেলেন সেই দিকে নজর ছিল গোটা বিশ্বের কারণ তাঁকে নেওয়ার জন্য সদ্য সমাপ্ত আইপিএল-এর নিলামে ১৫.২৫ কোটি টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ঝড়ে গতিতে রান তুলতে না পারলেও ভারতের ইনিংস গড়ার কাজটি করেছেন রোহিত। ইডেনের ছোট বাউন্ডারিরতেও রানের খরা অব্যহত থেকে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। মাত্র ১৭ রানে ড্রেসিং রুমে ফিরে যান কোহলি। একই রকম ভাবে খারাপ খেলা ঋষভ পন্থের সংগ্রহ মাত্র ৮ রান। দ্রুত দুই উইকেট হারালেও ভারতীয় দলকে জয়ে এনে দেওয়ার বাকি কাজটুকু দক্ষতার সঙ্গেই পালন করেন সূর্যকুমার যাদব এবং ভেঙ্কটেশ আইয়ার। ১৮ বলে ৩৪ রানে অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার। ভেঙ্কটেশ অপরাজিত থাকেন ২৪ রানে।

ইডেন গার্ডেন্স বরাবরই ভরিয়ে দিয়েছে রোহিত শর্মাকে। এই মাঠেই তিনি গড়েছেন একের পর এক নজির। আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই ছিল রোহিতের প্রথম ম্যাচে। প্রিয় ইডেন মুম্বইকরকে জয়-ই উপহার দিল। একই সঙ্গে আবারও রানের ফোয়ারা দেখা গেল রোহিতের ব্যাটে সেই চেনা ইডেনেই। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন প্রথমবার দেশের জার্সি গায়ে চাপানো রবি বিষ্ণোই। ১৮ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। ওই ম্যাচটি জিতলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া। অপর দিকে সিরিজে সমতা ফিরিয়ে আনা লক্ষ্য নিয়ে শুক্রবার মাঠে নামবে কিরণ পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+