শ্রীলঙ্কাকে একরাশ লজ্জা উপহার ভারতের, ইনিংস সহ ২২২ রানে দ্বীপরাষ্ট্রের দলকে হারাল রোহিত শর্মার দল

শ্রীলঙ্কাকে একরাশ লজ্জা উপহার ভারতের, ইনিংস সহ ২২২ রানে দ্বীপরাষ্ট্রের দলকে হারাল রোহিত শর্মার দল

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে যে বেশ কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে তা জানাই ছিল। লঙ্কা ক্রিকেটের অতিবড় সমর্থকও আশা করেননি যে ভারতের বিরুদ্ধে জিতবে তাঁদের দল কিন্তু সনৎ জয়সূর্য, রঙ্গনা হেরথের উত্তরসূররা যে এই রকম অসাহায় আত্মসমর্পণ করবে, তা হয়তো কল্পনা করতে পারেনি কেউ-ই। মোহালিতে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে এক ইনিংস সহ ২২২ রানে পরাজিত করল ভারত।

শ্রীলঙ্কাকে একরাশ লজ্জ্বা উপহার ভারতের, ইনিংস সহ ২২২ রানে দ্বীপরাষ্ট্রের দলকে হারাল রোহিত শর্মার দল

প্রথম টেস্টে শ্রীলঙ্কার ক্রিকেটাররা শুধু একরাশ লজ্জাই উপহার দিতে পারলেন সমর্থকদের। মোহালির প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটিং করে ৫৭৪/৮ রানে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ভারতের ইনিংসকে বড় রানের দিকে নিয়ে যাওয়ার প্রধান দুই কারিগর রবীন্দ্র জাডেজা এবং ঋষভ পন্থ। ৯৬ রানের ইনিংস খেলেন ঋষভ। অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও এই টেস্টে দুর্দান্ত শতরান করেন রবীন্দ্র জাডেজা। ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন জাডেজা। ১৭টি চার এবং তিনটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এই ম্যাচে অর্ধ শতরান করেছেন অপর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৬১ রান আসে অশ্বিনের ব্যাট থেকে। তবে শততম টেস্টে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি বিরাট কোহলি। ৪৫ রানে আউট হন বিরাট। এই টেস্টে বড় রান পাননি রোহিত শর্মাও (২৯)। চেতেশ্ব পূজারার জায়গায় সুযোগ পাওয়া হনুমা বিহারি করেছেন ৫৮ রান।

শ্রীলঙ্কার হয়ে দু'টি উইকেট পান সুরঙ্গ লকমল, বিশ্ব ফার্নান্দো এবং লসিথ এম্বুলডেনিয়া। একটি করে উইকেট পান লাহিরু কুমারা এবং ধনঞ্জয় ডি সিলভা।

পাহাড়প্রমাণ রান সামনে রেখে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কার ইনিংস ধসে পড়ে তাসের ঘরের মতো। দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ১০৮/৪। কিন্তু রবিবার ম্যাচের তৃতীয় দিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ঝড়ের বেগে উইকেট পতনের ফলে তিন দিনের মধ্যে ফয়সলা হয়ে গেল ম্যাচের। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে তৃতীয় দিন ধস নামান রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনে একটি উইকেট পেলেও তৃতীয় দিন ছয় উইকেটের মধ্যে চারটি উইকেটই দখল করেন জাড্ডু।

পথুম নিশান্ক এক দিকের উইকেট ধরে রাখলেও অপর দিক থেকে ঝড়ের গতিতে পড়তে থাকে উইকেট। চরিথ আশালাঙ্কা আউট হন ২৯ রানে। শ্রীলঙ্কার পরবর্তী পাঁচ ব্যাটসম্যানের মিলিয়ে সংগ্রহ ২ রান। সুরঙ্গ লকমল, লসিথ এম্বুলডেনিয়া, বিশ্ব ফার্নান্দো এবং লাহিরু কুমার- এই চার ব্যাটম্য়ান শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। উইকেটরক্ষক নিরোসন ডিকওয়েলা করেন ২ রান। শ্রীলঙ্কার হয়ে এই ইনিংসে সর্বাধিক রান করেন নিশাঙ্কই। তিনি ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ভারতের হয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা পাঁচটি উইকেট ছাড়া রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন দুইটি উইকেট। অশ্বিনের সমসংখ্যক উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহও। মহম্মদ শামির সামির শিকার একটি উইকেট।

৪০০ রানে এগিয়ে থেকে ভারত ফলোঅন করায় শ্রীলঙ্কাকে। এই ইনিংসেও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পারফরম্যান্সের গ্রাফের কোনও উন্নতি লক্ষ্য করা যায়নি। প্রথম ইনিংসে ১৭৪ রানে শেষ হওয়া ইনিংস দ্বিতীয় ইনিংসে থাকে ১৭৮ রানে। একমাত্র রান পান উইকেটরক্ষক নিরোসন ডিকবেলা। অপরাজিত ৫১ রান করেন তিনি। এছাড়া কোনও ব্যাটসম্যানই শ্রীলঙ্কার ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো দক্ষতা দেখাতে পারেননি। ডিকওয়েলা ছাড়া দ্বিতীয় ইনিংসে মাত্র চার জন শ্রীলঙ্কান ব্যাটসম্যানের রান দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। এই ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং-এর মেরুদণ্ড ভেঙে দেন রবীন্দ্র জাডেজা। চারটি উইকেট শিকার কেরন তিনি। রবিচন্দ্রন অশ্বিনও চারটি উইকেট পেয়েছেন। এ দিন অশ্বিন ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকে। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে অশ্বিন এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রহকারী। একই সঙ্গে সর্বাকেলর সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির তালিকায় নবম স্থানে উঠে এসেছেন অশ্বিন। বাকি দু'টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি।

ব্যাট হাতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পাওয়া রবীন্দ্র জাডেজা এই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+