মিলারের শতরানেও টি ২০ সিরিজ হার বাঁচাতে পারল না দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়ল রোহিতের ভারত

রোহিত শর্মার ভারতের কাছে ত্রিবান্দ্রমের পর গুয়াহাটিতেও পরাস্ত হলো দক্ষিণ আফ্রিকা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল বিশ্বের ১ নম্বর দল। এই প্রথম দেশের মাটিতে টি ২০ সিরিজে প্রোটিয়াদের হারাতে সক্ষম হলো মেন ইন ব্লু। ভারতের ২৩৭ রানের জবাবে ডেভিড মিলারের শতরান ও কুইন্টন ডি ককের অর্ধশতরানও যথেষ্ট হলো না প্রোটিয়াদের সিরিজে সমতা ফেরানোর জন্য।

শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা

রোহিত শর্মার টি ২০ কেরিয়ারের ৪০০তম ম্যাচ স্মরণীয় হয়ে রইল প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে। ভারত টি ২০ আন্তর্জাতিকে দলগত চতুর্থ সর্বাধিক স্কোর খাড়া করেছিল দক্ষিণ আফ্রিকার সামনে। আগের ম্যাচের মতো এদিনও নিজের প্রথম ওভার করতে এসে তেম্বা বাভুমার দলের ব্যাটিং লাইন আপে আঘাত হানেন অর্শদীপ সিং। দ্বিতীয় ও চতুর্থ বলে তুলে নেন যথাক্রমে বাভুমা (৭ বলে ০) ও রাইলি রুসো (২ বলে ০)-র উইকেট। দলগত ১ রানেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যান প্রোটিয়ারা। ৬.২ ওভারে দলের ৪৭ রানের মাথায় আউট হন এইডেন মার্করাম। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ১৯ বলে ৩৩।

মিলারের শতরানও যথেষ্ট নয়

এরপর আপ্রাণ চেষ্টা চালিয়েও জয়ের আশা জাগাতে পারেননি কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। তবে এদিনের ইনিংসের দৌলতে তাঁরা আত্মবিশ্বাস বাড়াতে পারলেন টি ২০ বিশ্বকাপের আগে। ডেভিড মিলার এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বলে। কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরি আসে ৩৯ বলে। মিলার টি ২০ আন্তর্জাতিকে দ্বিতীয় শতরানটি পূর্ণ করেন ৪৬ বলে। শেষ অবধি তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ১০৬ রান করে, তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার ও সাতটি ছয়। ডি কক অপরাজিত রইলেন ৪৮ বলে ৬৯ রানে, তিনি তিনটি চার ও চারটি ছয় মেরেছেন।

বোলিং ভালো হয়নি ভারতের

বোলিং ভালো হয়নি ভারতের

ভারত সিরিজ জিতলেও বোলিং একেবারেই ভালো হয়নি। অর্শদীপ সিং ২টি উইকেট পেলেও ৪ ওভারে দিলেন ৬২ রান। ১৯তম ওভারে বল করতে গিয়ে দিলেন ২৬ রান। হর্ষল প্যাটেলও চেনা ছন্দে নেই একেবারেই। তিনি ৪ ওভারে ৪৫ রান দিয়ে কোনও উইকেট পাননি। দীপক চাহার একটি মেডেন-সহ ৪ ওভারে ২৪ রান দেন। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। অক্ষর প্যাটেল ৪ ওভারে ১ উইকেট পেলেন ৫৩ রানের বিনিময়ে।

২৩৭ তুলেও জয় ১৬ রানে!

২৩৭ তুলেও জয় ১৬ রানে!

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৩ উইকেটে ২৩৭ রান তোলে। ২২ বলে ৬১ রান করেন সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল ২৮ বলে ৫৭, রোহিত শর্মা ৩৭ বলে ৪৩ রান করেন। বিরাট কোহলি ২৮ বলে ৪৯ ও দীনেশ কার্তিক ৭ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি ২০ ক্রিকেটে ১১ হাজার রান হলো বিরাটের। কেশব মহারাজ ২৩ রানে নেন ২টি উইকেট। এদিকে, এদিনের ম্যাচে অভূতপূর্ব ঘটনা ঘটে। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে মাঠে সাপ ঢুকে পড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+