IND vs SA: চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত

চতুর্থ টি-২০ ম্যাচে বড় জয়, সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত। চতুর্থ টি-২০ ম্যাচে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করল ৮২ রানে। ঘরের মাঠে সিরিজের চতুর্থ ম্যাচে প্রোটিয়া ব্রিগেডকে দাঁড়াতেই দেননি আভেষ খান- হর্ষল প্যাটেলরা।

IND vs SA: চতুর্থ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে সিরিজে সমতা ফিরিয়ে আনল ভারত

এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ঋষভ পন্থের নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে। সিরিজের প্রথম দুই ম্যাচে দিল্লির ফিরোজ শাহ কোটলায় এবং কটরের বারাবাটি স্টেডিয়ামে হারের ফলে সিরিজ বাঁচাতে শেষ দুই ম্যাচে জিততেই হত ভারতকে। যার মধ্যে বিশাপত্তনমে দারুণ জয় পেলেও চতুর্থ ম্যাচে কাজ বাকি ছিল ভারতের। এই ম্যাচ যদি টিম ইন্ডিয়া জিততে না পারত তা হলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়ে যেত ভারতের।

এ দিন প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৯/৬ রান তোলে ভারতীয় দল। দীনেশ কার্তিক ২৭ বলে ৫৫ রান করেন। হার্দিক পান্ডিয়া করেন ৩১ বলে ৪৬ রান। ফর্মে থাকা ব্যাটসম্যান ঈশান কিষান করেন ২৬ বলে ২৭ রান এবং অধিনায়ক ঋষভ পন্থ করেন ২৩ বলে ১৭ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি দুইটি উইকেট পান। একটি করে উইকেটর পান কেশব মহারাজ, এনরিক নোকিয়া, মার্কো জেনসন এবং ডোয়েন প্রিটরিয়াস।

টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল যাতে তাঁর দল পরবর্তী ব্যাটিং করলে শিশিরের সুবিধা নিতে পারে। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। দক্ষিণ আফ্রিকাকে কার্যত নাকানিচোবানি খাইয়ে ম্যাচ বের করে নিয়ে গিয়েছে ঋষভের দল।

দীর্ঘ দিন পর এ দন চোট কাটিয়ে প্রথম একাদশে ফিরে ছিলেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তিনি রান আউট হয়ে ১৪ রানে প্যাভিলিয়নে ফেরেন। রিটায়ার্ট আউট হয়ে ৮ রানে ফিরে আসেন টেম্বা বাভুমা। ৬টি বল খেলে ০ রানে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগাতে বাধ্য হন ডোয়েন প্রিটরিয়াস। ফর্মে থাকা ডেভিড মিলার (৯) এবং হেনরিচ ক্লাসেন (৮) অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রান পায়নি। রসি ভান ডার ডুসেন করেন ২০ রান। লোয়ার অর্ডারে মার্কো জেনসন করেন ১২ রান। কুইন্টন, রসি এবং মার্কো ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

ভারতের হয়ে অসাধারণ বোলিং করেন আভেষ খান এবং হর্ষল প্যাটেল। ৪ ওভারে ১৮ রান খরচ করে আভেষ নেন ৪টি উইকেট। ২ ওভারে ৩ রান খরচ করে হর্ষল পান ১টি উইকেট। দু'টি উইকেট পেয়েছে যুজবেন্দ্র চাহাল। অপর স্পিনার অক্ষর প্যাটেলও পেয়েছেন একটি উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+