IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ভাবে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করল ভারত। প্রথম ম্যাচে ভারতীয় দল ৮ উইকেটে পরাজিত করল দক্ষিণ আফ্রিকাকে। ভারতের হয়ে জোড়া শতরান করেন কে এল রাহুল এবং সূর্যকুমার যাদব। ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল, সূর্যকুমার করেন অপরাজিত ৫০ রান।

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে সহজ জয় ভারতের

এই ম্যাচে রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। ০ রানে প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত। ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ৯ বলে ৩ রান করে প্যাভিলিয়নে হাঁটা লাগান বিরাট। তবে, কে এল রাহুল এবং সূর্যকুমার যাদবের সৌজন্যে আর কোনও উইকেট হারাতে হয়নি ভারতকে। ছন্দে না থাকা রাহুল ফর্মে ফেরার জন্য বেছে নেন দক্ষিণ আফ্রিকাকে। অপর দিকে, অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচের ছন্দ এই ম্যাচেও বজায় রাখেন সূর্যকুমার। ১০৭ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ভারত তোলে ১১০/২। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট পান কাগিসো রাবাডা এবং এনরিচ নরকিয়া।

টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং করতে পাঠান রোহিত শর্মা। এ দিন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ধসে পড়ে তাসের ঘরের মতো। পাওয়ার প্লে-র মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিং-এর বলে ১ রানে আউট হন কুইন্টন ডি কক, দীপক চাহারের বলে রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন তেম্বা বাভুমা। রসি রসৌ গোল্ডেন ডাকে ফিরে যান সাজঘরে। গোল্ডেন ডাকে ফেলেন ডেভিড মিলার এবং ত্রিস্টানস্টাবসও। ৯ রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে তখন চরম লজ্জাজনক স্কোরের ভয় চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকাকে। একের পর এক উইকেট নেওয়ায় ভারতীয় পেস অ্যাটাক আরও বিধ্বংসী রূপ নেয়। তবে, শেষ পর্যন্ত কিছুটা হলেও মান রক্ষা করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা এইডেন মার্করমা এবং দুই বোলার ওয়েন পার্নেল এবং কেশব মহারাজের সৌজন্যে। মহারাজ করেন ৪১ রান, পার্নেল করেন ২৪ রান এবং এইডেন মার্করামের ব্যাট থেকে আসে ২৫ রান।

ভারতীয় দলের হয়ে তিন উইকেট নেন অর্শদীপ সিং। দু'টি করে উইকেট পান দীপক চাহার এবং হর্ষল প্যাটেল। দুর্দান্ত বোলিং করলেও রবিচন্দ্রন অশ্বিন কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+