দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ ফাইনাল : পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বজয়ী ভারত

বিশ্বকাপ ক্রিকেটে কোনওদিন ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেভাবেই দৃষ্টিহীন ক্রিকেটারদের টি২০ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে না হলেও ফাইনালেও একই ট্র্যাডিশন বজায় থাকল।

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি : বিশ্বকাপ ক্রিকেটে কোনওদিন ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সেভাবেই দৃষ্টিহীন ক্রিকেটারদের টি২০ বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে না হলেও ফাইনালেও একই ট্র্যাডিশন বজায় থাকল। এদিন রবিবার পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বজয়ী হল ভারতীয় ক্রিকেট দল।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের একবার হারাল ভারত। এর আগে একবারই দৃষ্টিহীনদের বিশ্বকাপ হয়েছিল। সেবারও এই পাকিস্তানকে হারিয়েই ভারত চ্যাম্পিয়ন হয়। এবারও তেমনটাই হল।

দৃষ্টিহীনদের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে হারাল ভারত

ভারত-পাকিস্তান দুটি দলই এই টুর্নামেন্টে দারুণ খেলেছে। বিশ্বকাপে মোট ৯টি ম্যাচ খেলে ৮টিতে জেতে ভারত। একটি ম্যাচ হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। যার মধুর প্রতিশোধ ফাইনালে নিল ভারত। অন্যদিকে পাকিস্তান মোট ৯টি খেলার সবকটিতেই জিতে ফাইনালে উঠেছিল। তবে শেষপর্যন্ত কাপ জিততে ব্যর্থ হল।

এদিন ফাইনালে টসে জিতে নির্ধারিত ওভারে ১৯৭/৯ করে পাকিস্তান। দলের হয়ে বদর মুনির ৫৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতের হয়ে অজয় কুমার রেড্ডি ও প্রকাশ জয়রামাইয়া দারুণ শুরু করেন। ১০ ওভার শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১০৯।

রেড্ডি ৪৩ রানে আউট হলে দুন্না ভেঙ্কটেশ নেমে জয়রামাইয়ার সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন। ফলে মাত্র ১৮ ওভারেই এক উইকেট হারিয়ে জয়েল লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জয়রামাইয়া ৯৯ রানে অপরাজিত থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+