হংকং-এর বিরুদ্ধে বড় জয় ভারতের, দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ভারতের বিজয়রথ

হংকং-এর বিরুদ্ধে বড় জয় ভারতের, দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ভারতের বিজয়রথ

হংকং-এর বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ছিনিয়ে নিল ভারত। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হংকং-কে ৪০ রানে পরাজিত করল ভারতীয় দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হংকং-এর বিরুদ্ধে ৪০ রানের বড় জয় তুলে নিল ভারত।

হংকং-এর বিরুদ্ধে বড় জয় ভারতের, দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ভারতের বিজয়রথ

এ দিন টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় হংকং। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে ভারত। ভারতের হয়ে ঝোড়ো ইনিংস ব্যাটিং এই ম্যাচে করেন সূর্যকুমার যাদব। ২২ বলে অর্ধ-শতরান করেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত ২৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার। ৬টি চার এবং সমসংখ্যক ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন সূর্যকুমার যাদব। ৪৪ বলে ৫৯ রানের ইনিংস এই ম্যাচে খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। রোহিত শর্মা ১৩ বলে ২১ রান করেন। কে এল রাহুল করেন ৩৯ রান। হংকং-এর হয়ে একটি করে উইকেট নেন আয়ূষ শুক্ল এবং মহম্মদ ঘাজানফার।

ভারতের দেওয়া ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হংকং-এর ইনিংস শেষ হয়ে যায় ১৫২/৫ রান। হংকং-এর হয়ে সর্বাধিক উইকেট রান করেন বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রানের ইনিংস নেন বাবর। কিঞ্চিৎ শাহ করেন ৩০ রান। জিশান আলি ১৭ বলে ২৬ রান করেন। হংকং-এর ওপেনিং জুটি নিজাকাত খান ১০ রান করে রান আউট হন। ইয়াসিম মুর্তাজা ৯ রান করে আউট হন। আইজাজ খান ১৩ বলে করেন ১৪ রান। হংকং-এর উইকেটরক্ষক স্কট ম্যাকিকিনি ১৬ রানে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

ভারতের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবীন্দ্র জাডেজা, আভেষ খান। এ দিন এক ওভার বোলিং করেন বিরাট কোহলি। এক ওভারে ৬ রান খরচ করেন বিরাট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ১৮ রান দিয়ে এক উইকেটও পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+