রোহিতের বিশ্বরেকর্ড আরও উন্নত! ভারত ইংল্যান্ডকে হারাল টি ২০ সিরিজে, বিরাটকে চাইছেন না সমর্থকরা

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলল রোহিত শর্মার ভারত। সেই সঙ্গে রোহিত শর্মা দেশকে নেতৃত্ব দিয়ে টানা ১৪টি ম্যাচে জয় এনে দিয়ে নিজেরই বিশ্বরেকর্ডটিকে আরও উন্নত করলেন। বার্মিংহ্যামের এজবাস্টনে ভারত টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়নি। কিন্তু সেই ক্ষতে কিছুটা প্রলেপ টি ২০ সিরিজ জয়। ২০১৮ সালের পর ফের ইংল্যান্ডের মাটিতে টি ২০ সিরিজ জয় মেন ইন ব্লু-র।

ভারতের সিরিজ জয়

ভারতের সিরিজ জয়

এই নিয়ে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টানা চারটি টি ২০ সিরিজ জিতল। যার মধ্যে দুটি ইংল্যান্ডে। প্রথম টি ২০ আন্তর্জাতিকেও রান তাড়া করতে গিয়ে পুরো ২০ ওভার খেলতে পারেনি ইংল্যান্ড। আজও তেমনটাই ঘটল। জয়ের জন্য ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে থ্রি লায়ন্স থামল ১৭ ওভারে ১২১ রানে। ভারত প্রথম ম্যাচে জিতেছিল ৫০ রানে, এদিন জয় এলো ৪৯ রানে। ছয় নম্বরে নেমে মঈন আলি তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে সর্বাধিক ৩৫ রান করেন। ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি।

ব্যাটিং বিপর্যয়ে হার ইংল্যান্ডের

ব্যাটিং বিপর্যয়ে হার ইংল্যান্ডের

পাওয়ারপ্লের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ ওভারে ৩ উইকেটে ৩৬। প্রথম বলেই জেসন বলকে আউট করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারের তৃতীয় বলে ভুবি ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকেও প্যাভিলিয়নে ফেরান। ১১ রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। পঞ্চম ওভারের প্রথম বলে জসপ্রীত বুমরাহ বোল্ড করে দেন লিয়াম লিভিংস্টোনকে। ৯ বলে তিনি করেন ১৫। ইংল্যান্ডের তৃতীয় উইকেট পড়ে ২৭ রানে। সপ্তম ওভারের চতুর্থ বলে হ্যারি ব্রুক ৯ বলে ৮ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হন। ৯.১ ওভারে ৫৫ রানের মাথায় ডেভিড মালান (২৫ বলে ১৯)-কেও ফেরান চাহাল। ১০.২ ওভারে স্যাম কারান (৪ বলে ২) বুমরাহর দ্বিতীয় শিকার। ৬০ রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেট পড়ে। মঈন ১৪.২ ওভারে দলগত ৯৪ রানে হার্দিক পাণ্ডিয়ার বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ইংল্যান্ডের যাবতীয় আশা শেষ হয়ে যায় ঠিক তার পরের বলেই ক্রিস জর্ডন রান আউট হওয়ায়। রিচার্ড গ্লিসন আউট হন ভুবনেশ্বর কুমারের বলে। ১৭তম ওভারের শেষ বলে ম্য়াট পার্কিনসনকে ফিরিয়ে ভারতের জয় এনে দেন হর্ষল প্যাটেল।

দুরন্ত বোলিং ভারতের

ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার একটি মেডেন-সহ তিন ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন। বুমরাহর তিন ওভারে ১টি মেডেন, ১০ রানের বিনিময়ে তিনি নেন ২ উইকেট। যুজবেন্দ্র চাহাল ২ ওভারে ১০ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। হার্দিক পাণ্ডিয়া তিন ওভারে ২৯ রান দিয়ে ও হর্ষল প্যাটেল ৪ ওভারে ৩৪ রান খরচ করে একটি করে উইকেট নেন। পাকাপাকিভাবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার পর জস বাটলার প্রথম সিরিজেই পরাস্ত হয়ে স্বাভাবিকভাবেই হতাশ।

ভারতের ১৭০

ভারতের ১৭০

এর আগে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শেষ আটটি টি ২০ ম্যাচের মধ্যে পাঁচটিতে প্রথমে ব্যাট করা দল জেতা সত্ত্বেও বাটলারের সিদ্ধান্ত অবাক করে অনেককেই। রোহিত টসের সময় জানিয়েছিলেন তিনি টস জিতলে ব্যাট করতেন। ভারত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৭০ রান। এজবাস্টন টেস্টে শতরানকারী রবীন্দ্র জাদেজা ফের সেই মাঠেই দলের হয়ে সর্বাধিক ২৯ বলে ৪৬ রান করলেন। রোহিত শর্মা ২০ বলে ৩১ রান করেন। ভারত সিরিজ জিতে নেওয়ায় কালকের ম্যাচটি হয়ে দাঁড়াল নিয়মরক্ষার।

বাদ পড়বেন বিরাট?

বাদ পড়বেন বিরাট?

রোহিত শর্মা ম্যাচের পর জানিয়েছেন, কালকের ম্যাচে দলে পরিবর্তন আসবে। রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলে দল চূড়ান্ত করা হবে। বিরাট কোহলি কামব্যাক ম্যাচে এদিন ৩ বলে ১ রান করেন। ফর্মে থাকা দীপক হুডাকে বাদ দিয়ে বিরাটকে খেলানো ও তার ব্যর্থতা দেখে ক্ষিপ্ত সমর্থকরা। অনেকে রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের কাছে সরাসরি আর্জি জানিয়েছেন বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়ার। কেউ কেউ পূজারা, রাহানের মতো বিরাটকেও রঞ্জি খেলে দলে ফেরার পরামর্শ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+