IND vs BAN: টেস্টের পর টি২০ আন্তর্জাতিকেও হোয়াইটওয়াশ! বাংলাদেশকে চরম বেইজ্জত করে ফেরত পাঠাচ্ছে ভারত

IND vs BAN: টেস্টের পর টি২০ আন্তর্জাতিকেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। ফলে চরম বেইজ্জত হয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগার বলে জাহির করা বাংলাদেশ। মাঠের লড়াইয়ে তারা বাঘ নয়, বিড়ালেই পরিণত হলো।

টি২০ আন্তর্জাতিকে দ্বিতীয় দলগত সর্বাধিক রানের রেকর্ড গড়েছিল ভারত। যেভাবে বাংলাদেশের বোলাররা ঠ্যাঙানির মুখে পড়েছিলেন তাতেই বোঝা গিয়েছিল ভারত ৩-০ ব্যবধানেই সিরিজ জিততে চলেছে। হলোও তাই।

IND vs BAN

টস জিতে ব্যাট করতে নেমে ভারত টি২০ আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দলগত স্কোর খাড়া করে। ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭। সঞ্জু স্যামসন ১১১, সূর্যকুমার যাদব ৭৫, হার্দিক পাণ্ডিয়া ৪৭, রিয়ান পরাগ ৩৪ রান করেন। তানজিম হাসান সাকিব তিনটি এবং তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ ১টি করে উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। প্রথম ওভারের প্রথম বলেই পারভেজ হোসেন ইমনকে ফেরান ময়াঙ্ক যাদব। তানজিদ হাসান ১৫, নাজমুল হোসেন শান্ত ১৪, লিটন দাস ৪২, মাহমুদউল্লাহ ৮, মাহেদি হাসান ৩, রিশাদ হোসেন ০ রানে সাজঘরে ফেরেন।

তৌহিদ হৃদয় পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪২ বলে সর্বাধিক ৬৩ রানে অপরাজিত থাকেন। তানজিম হাসান সাকিব ৮ বলে ৮ রান করে নট আউট থাকেন। রবি বিষ্ণোই ১টি মেডেন-সহ ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট ময়াঙ্ক যাদবের। ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি ১টি করে উইকেট নেন।

এদিন ভারতের ২৩২ রানই এসেছে চার ও ছক্কা থেকে। যা পুরুষদের টি২০ ক্রিকেটে সর্বাধিক। এর আগে গত বছর পাঞ্জাব বাউন্ডারির সাহায্যে মোট ২১৬ রান সংগ্রহ করেছিল অন্ধ্রের বিরুদ্ধে বিরুদ্ধে। টি২০ আন্তর্জাতিকে এর আগে বাউন্ডারি থেকে সর্বাধিক রান করার রেকর্ড ছিল নেপালের দখলে, ২১২ তুলেছিল মঙ্গোলিয়ার বিরুদ্ধে। ভারতের জয় ১৩৩ রানে।

ভারতের ইনিংসে রয়েছে ২৫টি চার ও ২২টি ছয়। ২০১৯ সালে তুরস্কের বিরুদ্ধে চেক প্রজাতন্ত্রের ইনিংসে মোট চার ও ছয় হয়েছিল ৪৩টি। গত বছর অন্ধ্রের বিরুদ্ধে পাঞ্জাবের ইনিংসে চার ও ছয়ের সম্মিলিত যোগফল ছিল ৪৩। আজ ভারতের ইনিংসে মোট চার ও ছয়ের সংখ্যা ৪৭, এটিও রেকর্ড।

ভারতের ইনিংসের মোট ১৮টি ওভারে ১০ বা তার বেশি রান রয়েছে। প্রথম ওভারে এসেছিল ৭ ও নবম ওভারে ৯, দুটি ওভারই মাহেদি হাসানের করা। ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান পেলেন সঞ্জু স্যামসন। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঈশান কিষাণের করা ৮৯ রান এতদিন টি২০ আন্তর্জাতিকে ছিল ভারতের উইকেটকিপারের ব্যক্তিগত সর্বাধিক স্কোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+